তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। নারী ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করতে মেয়েদের বিপিএল আয়োজনের কথা জানান নাজমূল আবেদীন ফাহিম। পরিবর্তিত বাংলাদেশে শুধু নারী ক্রিকেটেই নয়, বর্তমানে এনএসিএলসহ বয়সভিত্তিক দলেও স্পন্সরে আগ্রহ দেখাচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো

বিসিবিতে বড় রদবদলের পর পরিবর্তনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বর্তমান দায়িত্বরত কর্মকর্তারা। যেখানে এতোদিন স্পন্সর সংকটে নারী ক্রিকেট ছিলো অনেকটাই নিষ্প্রভ, সেখানে তারা পেলো প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে টাইটেল স্পন্সর। যা নতুন এক মাইলফলক বাংলাদেশ ক্রিকেটের জন্য।


আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। আর সহযোগী স্পন্সর হিসেবে থাকছে রুচি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষকের ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমূল আবেদীন ফাহিম, নারী উইংয়ের প্রধান হাবিবুল বাসার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আরও একবার প্রমাণ করলেন, ইচ্ছা আর আগ্রহ থাকলে কোনো কিছুই থেমে থাকে না। তাহলে কি এই সৎ ইচ্ছার অভাবটাই অতীতে ভুগিয়েছে মেয়েদেরকে?


প্রথমবারের মতো ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুরে আর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে নিগার সুলতানার দল।
হাবিবুল বাশার বলেন, ‘একটু তো স্নায়ুচাপ থাকবেই, আবার তাদের উপর কিছু চাপও আছে। তবে তাদের দেখে মনে হচ্ছে তারা দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো খেলার জন্য। সবাই চাচ্ছে বিশ্বকাপ খেলতে, যেহেতু ঘরের মাঠে খেলা তাই আমাদের কিছুটা এডভান্টেজ থাকবে।’  

সমান প্রাইজমানির ঘোষণা দিয়ে ছেলেদের সমান মর্যাদা মেয়েদেরকে দিয়েছে আইসিসি। তবে ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট কিংবা প্র্যাক্টিস ফ্যাসিলিটি সব দিক থেকেই বাংলাদেশে ছেলেদের থেকে পিছিয়ে নারী ক্রিকেট। তাই টাইগ্রেস ক্রিকেট এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।

বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট হওয়া উচিত। আমি দেখেছি, হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই সব ম্যাচ খেলার সুযোগ পায় না। আমরা দেখেছি অনেকেই এমন আছেন, সারা বছর ১০টা ম্যাচও খেলেন না। তবে একজনের আরও অনেক বেশি ম্যাচ খেলা উচিত। আর সেই সুযোগ করার চেষ্টা করছি।’

শুধু নারী ক্রিকেটেই নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জাতীয় ক্রিকেট লিগ, ২য় ও তৃতীয় বিভাগেও এগিয়ে আসছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এছাড়া অনূর্ধ্ব-১৭ এর শ্রীলঙ্কা সিরিজেও জার্সি স্পন্সর করেছে একটি বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠান। 
সবা:স:জু-১৫২/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে দরকার বৃক্ষরোপণ- বাবর

স্টাফ রিপোর্টারঃ গত মাসে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপন করে এক ব্যতিক্রমী কার্যক্রম সূচনা করে। তারপর থেকে চলছে একের পর এক পর্ব। প্রতিটা পর্বেই নতুন মালির সৃষ্টির মাধ্যমে বৃক্ষের পরিচর্যা বৃদ্ধির। তাছাড়াও এ প্রজেক্টে বৃক্ষের পরিচর্যার বিষয়ে গণমানুষও সচেতন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ৭ অক্টোবর, শুক্রবার, সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামে ডিসি হিলে শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে প্রজেক্টটির চলমান তৃতীয় পর্ব সম্পন্ন করা হয়। দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য এর প্রধান উপদেষ্টা হেলাল আকবর চৌধুরী বাবর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ

আরও পড়ুন
language Change