তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। নারী ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করতে মেয়েদের বিপিএল আয়োজনের কথা জানান নাজমূল আবেদীন ফাহিম। পরিবর্তিত বাংলাদেশে শুধু নারী ক্রিকেটেই নয়, বর্তমানে এনএসিএলসহ বয়সভিত্তিক দলেও স্পন্সরে আগ্রহ দেখাচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো

বিসিবিতে বড় রদবদলের পর পরিবর্তনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বর্তমান দায়িত্বরত কর্মকর্তারা। যেখানে এতোদিন স্পন্সর সংকটে নারী ক্রিকেট ছিলো অনেকটাই নিষ্প্রভ, সেখানে তারা পেলো প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে টাইটেল স্পন্সর। যা নতুন এক মাইলফলক বাংলাদেশ ক্রিকেটের জন্য।


আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। আর সহযোগী স্পন্সর হিসেবে থাকছে রুচি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষকের ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমূল আবেদীন ফাহিম, নারী উইংয়ের প্রধান হাবিবুল বাসার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আরও একবার প্রমাণ করলেন, ইচ্ছা আর আগ্রহ থাকলে কোনো কিছুই থেমে থাকে না। তাহলে কি এই সৎ ইচ্ছার অভাবটাই অতীতে ভুগিয়েছে মেয়েদেরকে?


প্রথমবারের মতো ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুরে আর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে নিগার সুলতানার দল।
হাবিবুল বাশার বলেন, ‘একটু তো স্নায়ুচাপ থাকবেই, আবার তাদের উপর কিছু চাপও আছে। তবে তাদের দেখে মনে হচ্ছে তারা দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো খেলার জন্য। সবাই চাচ্ছে বিশ্বকাপ খেলতে, যেহেতু ঘরের মাঠে খেলা তাই আমাদের কিছুটা এডভান্টেজ থাকবে।’  

সমান প্রাইজমানির ঘোষণা দিয়ে ছেলেদের সমান মর্যাদা মেয়েদেরকে দিয়েছে আইসিসি। তবে ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট কিংবা প্র্যাক্টিস ফ্যাসিলিটি সব দিক থেকেই বাংলাদেশে ছেলেদের থেকে পিছিয়ে নারী ক্রিকেট। তাই টাইগ্রেস ক্রিকেট এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।

বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট হওয়া উচিত। আমি দেখেছি, হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই সব ম্যাচ খেলার সুযোগ পায় না। আমরা দেখেছি অনেকেই এমন আছেন, সারা বছর ১০টা ম্যাচও খেলেন না। তবে একজনের আরও অনেক বেশি ম্যাচ খেলা উচিত। আর সেই সুযোগ করার চেষ্টা করছি।’

শুধু নারী ক্রিকেটেই নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জাতীয় ক্রিকেট লিগ, ২য় ও তৃতীয় বিভাগেও এগিয়ে আসছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এছাড়া অনূর্ধ্ব-১৭ এর শ্রীলঙ্কা সিরিজেও জার্সি স্পন্সর করেছে একটি বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠান। 
সবা:স:জু-১৫২/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

মো: মাসুদ রানাঃ চাকরির প্রলোভন দেওয়াসহ অন্যান্য ঘটনায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন অভিযুক্ত প্রতারক খাপাজেপ সদস্য ও বিএমইউপি’র দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরী। এ ঘটনার পর থেকেই স্থানীয় সাংবাদিক মহলসহ ভুক্তভোগীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মিথ্যা মামলা প্রত্যাহার করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচী পালন করবেন বলে হুঁশিয়ারি দেন। জানা গেছে, সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (খাপাজেপ) সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার দপ্তর সম্পাদক ‘সাথোয়াই প্রু চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ’ শিরোনামে ১৭ নভেম্বর জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদ প্রকাশের জেরে গত ২৯ নভেম্বর-২০২৫, সি.আর-৫০০/৫০৬ ধারা ৩৪ দ: বি: অনুযায়ী একটি মামলা দায়ের

আরও পড়ুন
language Change