তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

নিউমার্কেটে তিন ঘন্টা ধরে সংঘর্ষ, ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

পাঠক সংখ্যা
638

 

গতকাল মধ্যরাতে দীর্ঘ তিন ঘন্টা ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষ চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে পুলিশ। খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাত ১১.৪০ মিনিটের দিকে এই ঘটনার সুত্রপাত হয়। এরপর রাত প্রায় আড়াইটা নাগাদ পর্যন্ত থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ চলে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে রাত পৌনে ১টার দিকে যোগ দেয় অতিরিক্ত পুলিশ। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের রাবার বুলেটও নিক্ষেপ করতে দেখা যায়। এসময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী।

গতকাল রাত আড়াইটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহত দুই শিক্ষার্থী হলেন- মোশাররফ হাজারি (২৪) ও রজব রহমান (২৭)। এর মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার শরীরে অর্ধশতাধিক রাবার বুলেটের চিহ্ন রয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার সহপাঠীরা।

এদিকে সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও নিউমার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় অবস্থান করে পুলিশের গুলি ছোঁড়ার প্রতিবাদ করছেন। অন্যদিকে, ব্যবসায়ীরা ইস্টার্ন-মল্লিকা মার্কেটের কাছে অবস্থান নিয়েছেন। ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছেন।

এদিকে সংঘর্ষের সময় রাস্তার দুই পাশে রাখা একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সেগুলো জ্বলন্ত অবস্থায় দেখা যায়। কে বা কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে তা জানা যায়নি। এছাড়া পুরো রাস্তাজুড়ে ইটের টুকরা ও কাঁচ ভাঙা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বছিলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বছিলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ রশিদ: মোহাম্মদপুর বছিলায় শর্ট পিচ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে বছিলা উত্তরপাড়া সংলগ্ন মাঠে এ খেলা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস আহমাদ, সদস্য ঢাকা মহানগর, উত্তর বিএনপি, বিশেষ অতিথি শামীম কোম্পানী, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক, নাজিম উদ্দিন, সভাপতি মনসুর সেবা সংঘ, ওসমান গণি সেন্টু , সিনিয়র সহ সভাপতি ৩৩ নং ওয়ার্ড বিএনপি, আতিকুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক মোহাম্মদপুর থানা, গণঅধিকার পরিশোদ, মিনহাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক, ৩৩ নং ওয়ার্ড মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি। উক্ত খেলায় সভাপতিত্ব করেন কফিল উদ্দিন কফিল, সহ সভাপতি, ৩৩ নং ওয়ার্ড, মোহাম্মদপুর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change