আলী রেজা রাজু:
সাভারে সিনথিয়া(১৬) নামে এক গামেন্টস শ্রমিককে জোর পূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় ম্যাক্স কম্পজিট গামেন্টস কর্মী সিনথিয়া।
সিনথিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাস্তা দক্ষিণ গ্রামের দুদু মিয়া মেয়ে।
সোমবার(১৮ নভেম্বর) রাত ১০ টায় প্রতিদিনের মত কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন ভুক্তভোগী তরুণী'র রাস্তা ঘিরে দাঁড়ায় হৃদয় বাহিনীর সদস্যরা, জোরপূর্বক তুলে নিয়ে একটি বহুতল ভবনের ফ্ল্যাটের নিয়ে মুখ বেধে আওয়ামী লীগ নেতা মামলত খানের ছোট ভাই হৃদয় তাকে রাতভর ধর্ষণ করে।
মঙ্গলবার(১৯ নভেম্বর)সকালে অবরুদ্ধ ঐ তরুণীকে ফ্ল্যাট থেকে তার পরিবার উদ্ধার করে।
ভুক্তভোগী তরুণী বলেন,উক্ত ঘটনা কাউকে যদি বলি তাহলে আমাকে ও আমার পরিবারকে প্রানে শেষ করে ফেলবে বলে হুমকি দেয় ধর্ষক হৃদয়।
ভুক্তভোগী তরুণী সিনথিয়া বুধবার(২০নভেম্বর) সাভার মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু সাভার মডেল থানা পুলিশের গড়িমসি ও নানা রকম টালবাহানা অভিযোগের দুইদিন পার হয়ে গেলেও এখনো মামলা রুজু হয় নাই,যেখানে চিকিৎসা বিজ্ঞানের মতে ২৪ থেকে ৭২ মধ্যে ধষর্ণের আলামত সংগ্রহ না করিলে আলামত নষ্ট হয়ে যায়।
যা আদালতে ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী'র সাথে ঘটে যাওয়া অপরাধ প্রমাণ করতে আশঙ্কা থাকে যায়।
ভুক্তভোগী তরুণী ও তার মা সংবাদকর্মীদের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এবিষয়ে অভিযোগ তদন্ত কর্মকর্তা শিল্প নগরী পুলিশ ফাঁড়ি'র উপপরিদর্শক(এসআই) আমির হোসেনের কাছে কি কারণে মামলা রুজু হয় নাই, মুঠোফোনে জানতে চাইলে তিনি সাক্ষাৎতে বলবো।
এ"বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুয়েল মিয়া'র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভবনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত