তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলাটি ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবেও পরিচিত।

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, শুক্রবার (২২ নভেম্বর) ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা এই পরোয়ানা জারি করেন। তিনি বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন। বিচারক জাভেদ রানা বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামাও পুলিশের কাছে পাঠিয়েছেন এবং তাকে আগামী মঙ্গলবারের (২৬ নভেম্বর) মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন।

এদিন বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকার পর গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান।

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন, ২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। এই বক্তব্য নিয়ে দেশটিতে এখন গুরুতর বিতর্ক চলছে। একই বার্তায় তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ইসলামাবাদে আগামী রোববার (২৪ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতেও আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার ট্রায়াল কোর্টের শুনানিতে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকেও উপস্থিত করা হয়েছিল। শুনানিতে আসামিপক্ষের এক আইনজীবী বুশরা বিবির অসুস্থতার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিলের অনুরোধ করেন। বুশরা বিবির অসুস্থার পক্ষে প্রমাণ হিসেবে পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের অসুস্থতা-বিষয়ক কাগজপত্রও দেখান তিনি। তবে দেশটির জাতীয় দায়বদ্ধতা ব্যুরোর (এনএবি) কর্মকর্তাদের আপত্তির মুখে তা গ্রহণ করেননি আদালত।

সবা:স:জু-১৬৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিজেদের ক্ষমতার মধ্যে যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি। নির্বাচনকেন্দ্রীক যেকোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি।

আরও পড়ুন
language Change