তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা মেসিকে না দেখতে পেয়ে ভারতীয়দের ক্ষোভ বাংলাদেশি জাহাজ জব্দ করল ইরান মনোনয়ন দাখিলে প্রার্থীদের যা যা করনীয় : ইসি হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলাটি ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবেও পরিচিত।

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, শুক্রবার (২২ নভেম্বর) ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা এই পরোয়ানা জারি করেন। তিনি বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন। বিচারক জাভেদ রানা বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামাও পুলিশের কাছে পাঠিয়েছেন এবং তাকে আগামী মঙ্গলবারের (২৬ নভেম্বর) মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন।

এদিন বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকার পর গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান।

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন, ২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। এই বক্তব্য নিয়ে দেশটিতে এখন গুরুতর বিতর্ক চলছে। একই বার্তায় তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ইসলামাবাদে আগামী রোববার (২৪ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতেও আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার ট্রায়াল কোর্টের শুনানিতে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকেও উপস্থিত করা হয়েছিল। শুনানিতে আসামিপক্ষের এক আইনজীবী বুশরা বিবির অসুস্থতার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিলের অনুরোধ করেন। বুশরা বিবির অসুস্থার পক্ষে প্রমাণ হিসেবে পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের অসুস্থতা-বিষয়ক কাগজপত্রও দেখান তিনি। তবে দেশটির জাতীয় দায়বদ্ধতা ব্যুরোর (এনএবি) কর্মকর্তাদের আপত্তির মুখে তা গ্রহণ করেননি আদালত।

সবা:স:জু-১৬৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ নিহত ১ জন

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ নিহত ১ জন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ আরও জানায়, এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতিসহ আটক করা হয়েছে। এদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী

আরও পড়ুন
language Change