তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড

মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।

মহাগ্রন্থ কোরআনের আইন ব্যতীত সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষের তৈরি আইনে গত ৫৩ বছর দেশ পরিচালিত হয়েছে কিন্তু দেশের মানুষ একদিনের জন্যও শান্তি ও স্বস্তি পায়নি। আজও মানুষ তার অধিকার দাবিতে জীবন ও রক্ত দিতে হচ্ছে। মানুষের তৈরি অর্থনীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি ও রাজনীতি জাতি-গোষ্ঠী, ধর্ম বর্ণের বিভাজন করেছে। শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি হয়েছে। তাই মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে মহাগ্রন্থ কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে পটুয়াখালীর বাউফলের নওমালা উচ্চ বিদ্যালয় মাঠে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওমালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম আল কায়ছারী ও বাউফল উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মসজিদে আল্লাহর আইন চলে বলেই সেখানে ঢুকলেই শান্তি পাওয়া যায়, শৃঙ্খলা দেখা যায়। রাষ্ট্র আল্লাহর আইনে পরিচালিত হলে পুরো রাষ্ট্র নিরাপদ শান্তি আর শৃঙ্খলায় ভরে উঠবে। তাই তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামায়েত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে না, জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ইসলাম ধর্মে শুধুমাত্র মুসলমানদের কথা বলা হয়নি। মহাগ্রন্থ আল-কুরআনে পুরো মানবজাতির কল্যাণের ও অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পুরো মানবজাতির কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠিত হবে।

বাউফলে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি থাকবে না উল্লেখ করে ড. মাসুদ বলেন, আমরা পরস্পর পরস্পরের নিরাপত্তার গ্যারান্টি দিতে চাই।

এসময় উপস্থিত জনসাধারণ চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক মুক্ত বাউফল গড়তে হাত তুলে শপথ করেন। বাউফলকে একটি আধুনিক কল্যাণ ও আদর্শ উপজেলা গড়তে ড. মাসুদ বাউফল বাসীর কাছে সুযোগ ও সহযোগিতা কামনা করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাভারে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ,পুলিশের গড়িমসিতে হয়নি মামলা!

আলী রেজা রাজু: সাভারে সিনথিয়া(১৬) নামে এক গামেন্টস শ্রমিককে জোর পূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় ম্যাক্স কম্পজিট গামেন্টস কর্মী সিনথিয়া। সিনথিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাস্তা দক্ষিণ গ্রামের দুদু মিয়া মেয়ে। সোমবার(১৮ নভেম্বর) রাত ১০ টায় প্রতিদিনের মত কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন ভুক্তভোগী তরুণী’র রাস্তা ঘিরে দাঁড়ায় হৃদয় বাহিনীর সদস্যরা, জোরপূর্বক তুলে নিয়ে একটি বহুতল ভবনের ফ্ল্যাটের নিয়ে মুখ বেধে আওয়ামী লীগ নেতা মামলত খানের ছোট ভাই হৃদয় তাকে রাতভর ধর্ষণ করে। মঙ্গলবার(১৯ নভেম্বর)সকালে অবরুদ্ধ ঐ তরুণীকে ফ্ল্যাট থেকে তার পরিবার উদ্ধার করে। ভুক্তভোগী তরুণী বলেন,উক্ত ঘটনা কাউকে যদি বলি তাহলে আমাকে ও আমার পরিবারকে প্রানে শেষ করে ফেলবে বলে হুমকি দেয় ধর্ষক হৃদয়। ভুক্তভোগী

আরও পড়ুন
language Change