তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল

দুর্নীতির আতুর ঘর ইকুরিয়া বিআরটিএ অফিস কর্মকর্তারা দালালদের উপর নির্ভরশীল

পাঠক সংখ্যা
638

সুমনা আক্তার :

ইকুরিয়া বিআরটিএ অফিসের সকল কর্মকর্তা দালালদের সাথে আতাত করে প্রতিমাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা যায়।

সহকারী পরিচালক বক্তিয়ার মেট্রো -২ এর পরীক্ষার্থী ও মালিকানা পরিবর্তন শাখার দায়িত্ব আছেন। তার অধীনে ডাটা বেজ অনলাইনে দরখাস্ত করে পাশ করলেও সকল পরীক্ষার্থীকে বিআরটিএ অফিসে ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়।সপ্তাহে কম করে হলেও মেট্রো ও জেলা ২ দিন করে পরীক্ষা নেওয়া হয় এবং দিনে ৫ শত পরীক্ষার্থী হলে মেট্রো ও জেলা মিলে প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার পরীক্ষার্থী অংশ নেন লার্নার কার্ড এর জন্য। তাহলে সপ্তাহে ২ হাজার পরীক্ষার্থীর নিকট থেকে ৩ হাজার টাকা করে ঘুষ নিলে সপ্তাহ শেষে একটি শাখা থেকেই ৬০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয় দালাল ইলিয়াস, হোসেন ও সিলমেকার আলী, সিদ্দিকের মাধ্যমে। প্রত্যেকটা লার্নার কার্ড এর জন্য সহকারী পরিদর্শক জাকিরুল্লাহ এর সহযোগি দালাল সুমনকে দিতে হয় ৩ হাজার টাকা।মালিকানা পরিবর্তন ট্রাক/বাস ৫ হাজার টাকা, সিএনজি ২ হাজার টাকা ও মাইক্রো থেকে ১ হাজার ৫ শত টাকা ঘুষ নেন দালাল ওমর, নাসিম ও হায়দার এর মাধ্যমে।

 

এডি মুসা জেলা বোর্ডের সব কাজ করে। দালাল-আমজাদ, মাসুদ,রেজাউল নাম হাজী সাব, মনিরের মাধ্যমে লার্নার পাস হয়। প্রতিটা লার্নার থেকে ১ হাজার ৮ শত টাকা নেন মনির যার ১ হাজার ৫ শত টাকা দেন অফিসকে ও ৩ শত টাকা নেন মনির। মেট্রোর কার্ড বিতরণ করেন রেজাউল এবং তার সাথে ভাতিজা জিসানকে রাখেন এডি মুসার অধীনে। রুম নম্বর-১১৮ নাম্বার প্লেটের জন্য প্রতি কার্ডে ৩-৪ হাজার টাকা নেন কাইয়ুম ও মাজেদ।মেট্রো বোর্ডে কাজ করে দালাল জাকির ও তার সহকারি সুমন, তুষার।প্রতিদিন ৩ শত জন নবায়ন করলে মেট্রো ও জেলা মিলে সপ্তাহে ৪ দিনে ১২ শত জনকে নবায়ন করা হয়। সে হিসেবে একজনের নিকট থেকে ২ হাজার টাকা নিলে সপ্তাহে টাকার পরিমান দাঁড়ায় ২৪ লক্ষ টাকা।

সহকারি পরিচালক মোঃ নাদির ১১৬ – নং রুমে মেট্রো- বোর্ড -২ ফিটনেস এর দায়িত্বে আছেন। তাকে সহযোগিতা করেন সহকারী পরিচালকের ব্যক্তিগত সহকারি হারুন, রনি,সেন্টু, মনিষ, ওমর ও সবুজ। হল সহ মাঠে ছয় জন ৬ হাজার টাকা, যার ১ হাজার টাকা সহকারী পরিচালককে দিতে হয়।
৩য় তলা ৩০৯ নম্বর রুম জেলা মালিকানা বদলি শাখা এনায়েত প্রতিটা সিএনজি থেকে ৩ হাজার টাকা করে ঘুষ নেন দালাল ও সহযোগী ফারুক এর মাধ্যমে।
অনুসন্ধানে আরো জানা যায়,ইকুরিয়া বিআরটিএ অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী নাইট গার্ড মোঃ শামীম হোসেন ফিটনেস শাখা ১০৭ নম্বর রুমে বসে কম্পিউটারে কাজ করছেন। একজন নাইটগার্ড কি তাহলে দিনে ও রাতে ২৪ ঘন্টায় কাজ করেন? এমন প্রশ্নের সম্মুখীন হওয়ারই কথা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন, কেননা নাইটগার্ড শামীম এর স্থানে নাইটগার্ড হিসেবে ডিউটি করছে দৈনিক ৩০০ টাকা মজুরিতে জলিল নামের এক ব্যক্তি । যে লোকটির হাজিরা বা মাসিক বেতন শামীম নিজেই বহন করে থাকেন বলে অনেকের কাছে শোনা যায়। এবিষয়ে সানাউলকে খুদেবার্তা প্রেরন করে কোন মন্তব্য পাওযা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচ বছর আগে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সজীব বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি সজীব বেপারীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সজীব ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সজীব বরিশালের কাজিরহাট থানার কাদিরাবাদের রশিদ বেপারীর ছেলে। জানা গেছে, দুই সন্তান নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন মামলার বাদী।

আরও পড়ুন
language Change