তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও ভোটের মাঠে আতঙ্কের ছায়া মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে- অ্যাডঃ আবুল হাসেম খান এমপি

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক;
“সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে। মাদক কারবারিরা দেশ সমাজ ও মানুষের শত্রু, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করছি।” বুড়িচংয়ে মাদক কারবারিদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া (কুমিল্লা ৫) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আবুল হাসেম খাঁন।
শুক্রবার বিকেলে উপজেলার সৈয়দপুর ডুবাইরচরস্থ হোটেল নূর মহল এর কনফারেন্স হলে বুড়িচং প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি আরো বলেন, সেদিন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পাই সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকান্ডের, খুব মর্মাহত হয়েছি শুনে। একজন তরুণ সাংবাদিক কে এভাবে হত্যা সত্যিই গভীর দুঃখজনক। আমার আরেকটি পরিচয় সবসময়ই বলি, আগে আমি বঙ্গবন্ধুর লোক পরে আওয়ামীলীগ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমরা আজো পরাধীন থাকতাম। জাতির মুক্তির জন্য জীবনটা ব্যায় করেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন। সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি ভালো থাকলে দেশ ভালো থাকবে”
বিশেষ অতিথি হিসেবে প্রায়াত সাংবাদিক নাঈম স্মরণে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলী আকবর, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি এমএ মতিন এমবিএ , কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মহাবুবুর রহমান , শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক “চ্যানেল বাংলাদেশ” টিভির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জিতু, মেঘনা টিভির পরিচালক এইচ এম মহিউদ্দিন।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হাফিজ এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক ইকবাল হোসন ও সহ-সভাপতি মাহফুজ বাবু৷
আলেচনা ও দোয়া মাহফিল শেষে প্রয়াত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মায়ের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডঃ আবুল হাসেম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু ইউসুফ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন , তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাষ্টার, সদস্য জাফর সাদেক, কাজী সাইফুল। এছাড়াও কুমিল্লা জেলার বিশিষ্ট সাংবাদিক শাহীন মির্জা, সিরাজুল ইসলাম চৌধুরী, গাজী মোহাম্মদ আবদুল জলিল, মোহাম্মদ শফিকুল বাশার, মোহাম্মদ রাকিব উদ্দিন ভূঁইয়া তুহিন, মোহাম্মদ বিল্লাল হোসেন,
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, যুবলীগ নেতা ও বুড়িচং-ব্রাহ্মনপাড়া মোবাইল দোকান মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন আকাশ, যুবলীগ নেতা মেহেদী হাসান মুরাদ প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলে ইফতার আয়োজনে শামিল হন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্টঃ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সময় আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে। বিবিসি এ রেকর্ডিং যাচাই করেছে। ফাঁস হওয়া অডিও অনুসারে, নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। এ সময় তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করারও অনুমতি দেন তিনি। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের এ অডিও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। এ অডিওতে

আরও পড়ুন
language Change