তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পাঠ্যবইয়ে ঠাঁই পাচ্ছে শহীদ তিতুমীর থেকে মীর মুগ্ধ, আবু সাঈদ,আসাদ ও নূর হোসেন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

বৃটিশ বিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর থেকে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদদের আত্মত্যাগ ঠাঁই পাচ্ছে পাঠ্যবইয়ের পাতায়। পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ আসাদ ও নূর হোসেনের দেশপ্রেমও। অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই মাধ্যমিকের পাঁচটি বই ছাপানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে. এম রিয়াজুল হাসান।

প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ শুরু হয়েছিল নভেম্বরেই। ১৫ ডিসেম্বরের মধ্যে বই বিতরণেরও সিদ্ধান্ত হয়েছে।

নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, সে সিদ্ধান্তেই ২০১২ সালের কারিকুলামে ফিরে গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে, এর মধ্যেও কিছু পরিমার্জন ও সংশোধন হয়েছে। প্রাথমিকভাবে পাঠ্যবইয়ের কভারে সংযুক্ত হচ্ছে দেয়ালে দেয়ালে আঁকা প্রতিবাদ-দেশপ্রেমের গ্রাফিতি। থাকছে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল শক্তি জেন-জিদের গল্প গাঁথাও। আরো কিছু পরিববর্তন থাকছে পাঠ্যবইয়ে।

এবার ৪১ কোটির বেশি বই ছাপবে এনসিটিবি। গত বছরের তুলনায় যা সাড়ে ৯ কোটিরও বেশি। ২০১২’র কারিকুলামে ফেরা বড় চ্যালেঞ্জে হয়ে পড়েছে ২০২৬ এ এসএসসিতে বসতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। তাই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০টি বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপানোর সিদ্ধান্তের কথাও জানান এনসিটিবি চেয়ারম্যান।

যদিও বছরের প্রথম দিনে সব বই শিক্ষার্থীরা পাবে না, তবে জানুয়ারিতেই সব বই দেওয়া হবে বলেও আশ্বস্ত করছে এনসিটিবি।

 

সবা:স:সু-২২৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পদোন্নতি পাওয়ার সহজ উপায়

স্টাফ রিপোর্টার: প্রমোশন বা পদোন্নতির জন্য সবাই আগ্রহী। তবে মাত্র কয়েকজনই সেই কাঙ্ক্ষিত পদোন্নতি পান। কিন্তু, কী কী দক্ষতা বা অভ্যাস এই কর্মীদের অন্যদের থেকে আলাদা করে? সেগুলো জানা থাকলে আপনিও এই প্রমোশনের দৌড়ে থাকবেন এগিয়ে। অযথা অন্যের সমালোচনা না করে বরং আপনার মধ্যে কোথায় ঘাটতি আছে তা খুঁজে বের করুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন। চলুন জেনে নেওয়া যাক প্রমোশন পেতে চাইলে আপনাকে কোন কাজগুলো করতে হবে- অর্জনগুলো জানান দিন শুধু কঠোর পরিশ্রম করবেন না বরং বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার অর্জনগুলো নথিভুক্ত করুন এবং নিয়মিতভাবে আপনার ম্যানেজার বা বসের সঙ্গে শেয়ার করুন। এটি আপনার উৎপাদনশীলতা এবং সাফল্য সম্পর্কে তাদের আপডেট রাখতে সাহায্য করবে; আপনি আপনার একের পর এক কর্মক্ষমতা পর্যালোচনা মিটিংয়ে তাদের এটি সম্পর্কে মনে করিয়ে দিতে

আরও পড়ুন
language Change