স্টাফ রিপোর্টার:
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ৪০ জন এবং বুধবার ৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর ৬৫ জনের একটি গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০ বাংলাদেশির দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস।
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় দেশে ফিরেছেন আটকেপড়া আরও ৮২ বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।
সবা:স:জু-১৫৯/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত