তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড

আউটসোসিং জনবল নিয়োগ, নাক কান গলা ইনস্টিটিউটে অনিয়ম দেখার কেউ নেই

পাঠক সংখ্যা
638

 

মোঃ রাসেল সরকার//অনিয়মকে ভর করে চলছে রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালটিতে আউটসোসিং পদ্ধতিতে জনবল নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ খাতে সরকারি অডিটেও আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অনিয়ম হয়নি। এটি একটি ফলস্ (মিথ্যা) অডিট ছিল।
তাতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে আউটসোর্সিং কর্মচারি নিয়োগ না হওয়া সত্তেও কর্মী নিয়োগ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে সরবরাহকারীকে বেতন ভাতা পরিশোধ করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৩৮ লাখ ৫১ হাজার ৪৪২ টাকা। ২০২০-২০২১ অর্থবছরে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ এর শর্ত লঙ্ঘনপূর্বক আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা বাবদ অনিয়মিতভাবে ২ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭৭৯ টাকা পরিশোধ করা হয় বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের প্রতিবেদনে উঠে আসে।
স্বাস্থ্য অডিট অধিদপ্তরের প্রতিবেদনের সুপারিশে বলেছে, অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের নিকট হতে আপত্তিকৃত অর্থ আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা করা আবশ্যক। আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
প্রতিবেদনে দেখা যায়, গত দুই অর্থবছরে এ পদ্ধতিতে সেখানে ১১১ জনের নিয়োগ হয়। ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে ৬০ জনকে নিয়োগ দেখিয়ে বেতন বাবদ পরিশোধ করা হয় ৩৮ লাখ ৫১ হাজার ৪৪২ টাকা। স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষায় ধরা পড়ে, এ তিন মাসে ৬০ জনের কোন নিয়োগ হয়নি। জানুয়ারিতে তাদের নিয়োগ দেখানো হলেও প্রকৃতপক্ষে তাদের নিয়োগ দেয়া হয় ২০২১ সালের এপ্রিল মাসে। অথচ গালফ সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জালিয়াতির মাধ্যমে বেতন বাবদ ৩৮ লাখ ৫১ হাজার ৪৪২ টাকা পরিশোধ করা হয়। এতে সরকারের বিরাট আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে নিয়মানুযায়ী, আউটসোর্সিং কর্মচারীদের বেতন পরিশোধ হবে তাদের ব্যাংক হিসাবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীদের বেতন পরিশোধ করেছে গালফ সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ১১১ কর্মীদের সরকার নির্ধারিত বেতন সর্বনি¤œ ১৭ হাজার ৬১০ টাকা এবং সর্বোচ্চ ১৯ হাজার ১১০ টাকা দেয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষের যোগসাজসে ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক কর্মীকে ২ হাজার টাকা করে কম পরিশোধ করে। জানা গেছে, আউটসোর্সিং জনবল সরবরাহকারীর জনপ্রতি সরকার নির্ধারিত সার্ভিস চার্জ হচ্ছে ৫ শতাংশ। কিন্তু বিল পরিশোধ দেখানো হয়েছে ১৫ শতাংশ। তবে নিরীক্ষায় এ সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সরকারের ১ লাখ ৫১ হাজার ৫৬৬ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রশাসনিক অনুমোদন ব্যতীত ৪৩ জন আউটসোর্সিং কর্মচারীর বেতন বাবদ অনিয়মিতভাবে পরিশোধ হয় ১ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৪৫৭ টাকা। প্রতিবেদনে নিরীক্ষার মন্তব্যে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে ৪৩টি পদে আউটসোর্সিং কর্মচারি নিয়োগের জন্য প্রশাসনিক অনুমোদন গ্রহণ করা হয়নি।
আউটসোর্সিং পদ্ধতিতে পরিচালক তার মনঃপুত লোককে নিয়োগ দেন গালফ সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সঙ্গে যোগসাজশে। তিনি ইচ্ছা হলেই কর্মী ছাঁটাই করেন। আবার নুতন করে লোক নিয়োগ দেন। এতেও তার আর্থিক লাভ হয় বলে বিভিন্ন সময়ে অন্যায়ভাবে ছাঁটাইয়ের শিকার এমন কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন। তাদেরকে কর্মে পুনঃবহালেও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব অনিয়মের সঙ্গে ইনস্টিটিউটের পরিচালক মোঃ আবু হানিফ ও প্রধান সহকারী মোঃ শরীফুল ইসলামের সম্পৃক্ততা রয়েছে। পরিচালকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ছিলেন হাসপাতালটির ক্যাশিয়ার। তাকে নিয়োগবিধি উপেক্ষা করে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটির (ডিপিসি) অনুমোদন ছাড়াই প্রধান সহকারী পদে পদোন্নতি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু হানিফ-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অনিয়ম হয়নি। এটি একটি ফলস্ (মিথ্যা) অডিট ছিল। মন্ত্রণালয় আমাদেরকে কাগজপত্র জমা দিতে বলেছে। প্রমাণসহ জবাব দিয়েছি। অডিট আপত্তি নিষ্পত্তি হয়ে গেছে। কিছু বাকী আছে। মন্ত্রণালয় সন্তোষ্ট হয়েছে। এই আন্ডার অডিট নিয়ে পত্রিকায় রিপোর্ট হয় না বলে তিনি মন্তব্য করেন। পরিচালক আরও বলেন, এখানে একটি দুষ্টচক্র ছিল। তারা এগুলো করে বেড়ায়।
স্বাস্থ্য অডিট অধিদপ্তর সূত্রে জানায়, এ নিরীক্ষা আপত্তির বিষয়ে ইনস্টিটিউটের পরিচালককে কয়েক দফায় চিঠি দিয়েছে স্বাস্থ্য অডিট অধিদপ্তর। কয়েকবার সময় ক্ষেপন করে জবাব দিয়েছেন তিনি। তবে কি জবাব দিয়েছেন তা বলতে পারেননি স্বাস্থ্য অডিট সংশ্লিষ্ট ওই সূত্র।
গালফ সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএস খান স্বপন এ বিষয়ে বলেন, যে তিন মাসের বেতনের অডিট আপত্তি দিয়েছে তখন করোনার পিক টাইম ছিল। ফলে ব্যাংক একাউন্ট খুলতে পারেনি কর্মীরা। তখন কর্মীরা হাতে নগদ টাকা তুলেছেন স্ট্যাম্পের মাধ্যমে। হাসপাতালের ফান্ডেও টাকা ছিল না। ওই সময় কোম্পানির নিজস্ব ফান্ড থেকে কর্মীদের বেতন বাবদ টাকা পরিশোধ করা হয়েছে। পরে হাসপাতালে এ খাতের ফান্ড চলে আসলে তা কোম্পানিকে ফেরত দেয়া হয়। ৫ শতাংশ চার্জ প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম অনুযায়ী চার্জ হয়েছে। এক্ষেত্রে কমপক্ষে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। সেই হিসাবেই করা হয়েছে। তিনি আরও বলেন, ৬০ জন এবং ৪৩ জনের আলাদা আলাদা টেন্ডার হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার

নিজস্ব প্রতিবেদনঃ টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়েছে। আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এছাড়া, মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন। এদিকে, রামপুরায়

আরও পড়ুন
language Change