তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ মি. বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন।

তার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিলো। কারণ মি. বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছিলেন।

ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো।

কিন্তু এই ঘটনায় দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়লো। কারণ গ্রীষ্মের আগাম নির্বাচনের পর সেখানে কোনও দলই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মি. বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল।

কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য মি. বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।

এখন মি. বার্নিয়ের তার সরকারকে পদত্যাগ করাতে বাধ্য। আর যে বাজেটের জন্য এত কিছু হয়ে গেল, এই ঘটনার কারণে সেটিও বাতিল হয়ে গেছে।

তবে প্রেসিডেন্ট মি. ম্যাক্রঁ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

বাম এবং কট্টর ডানপন্থী দলগুলো এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। এর আগে গত সোমবার মি. বার্নিয়ের রাষ্ট্রপতির ডিক্রি ব্যবহার করে সামাজিক সুরক্ষার সংস্কার পাশ করান।

যদিও দেশটির সংসদে তা যথেষ্ট সমর্থন পায়নি।

সর্বাধিক আসন পাওয়া বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) আগেই মি. ম্যাক্রঁর কর্তৃক বার্নিয়েরকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিল।

অন্যদিকে, কট্টর ডানপন্থী ন্যাশনাল র‍্যালি (আরএন) দলও বার্নিয়েরের বাজেটকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছে। বাজেটে ৬০ বিলিয়ন ইউরো (৪৯ বিলিয়ন পাউন্ড) ঘাটতি কমানোর পরিকল্পনা ছিল।

ন্যাশনাল র‍্যালির নেতা মারি লা পেন এই বাজেটকে “ফরাসিদের জন্য ক্ষতিকর” বলে মন্তব্য করেছেন।

ভোটের আগে মি. বার্নিয়ের সংসদে বলেছিলেন, “আমাকে সরানো দেশের আর্থিক সমস্যার সমাধান নয়।”

এরপর তিনি আরও বলেন, “আমাদের ঋণের বাস্তবতা মেনে নেওয়া দরকার।”

টেলিভিশনে এক সাক্ষাৎকারে লা পেন বলেন, বার্নিয়েরকে সরানো ছাড়া আর কোনও বিকল্প নেই।

তবে তিনি যোগ করেন, “আমি রাষ্ট্রপতি ম্যাক্রঁর পদত্যাগ চাই না। তবে যদি জনগণের মতামত উপেক্ষা করা হয়, তাহলে ম্যাক্রঁর উপর চাপ আরও বাড়বে।”

রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন। তিনি আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তবে এক্ষেত্রে এই ভোটের ফলাফল সরাসরি মি. ম্যাক্রঁর ওপর কোনও প্রভাব ফেলবে না। কারণ ফ্রান্সে প্রেসিডেন্ট এবং সরকারের নির্বাচন আলাদা।

মি. ম্যাক্রঁ আগেই জানিয়েছিলেন যে ভোটের ফলাফল যাই হোক, তিনি পদত্যাগ করবেন না।

স্বভাবতই তিনি এখন খুব দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে চাইবেন। এদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে প্যারিসে নটরডেম ক্যাথেড্রালের উদ্বোধনে যোগ দিতে আসছেন।

তবে নতুন সংসদীয় নির্বাচন জুলাই মাসের আগে সম্ভব নয়, তাই বর্তমান অচলাবস্থা চলতেই থাকবে।

সবা:স:জু- ২০৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুলশানে ২টি সহ রাজধানীতে স্পার নামে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপ

নিজস্ব প্রতিবেদক॥ ‘আওয়ার থেরাপিস্ট ইজ ইয়াং… অ্যান্ড সো হট।’ বাংলায়, ‘আমাদের থেরাপিস্টরা কচি এবং খুব আকর্ষণীয়।’ গুলশানের অ্যারোমা থাই স্পা’র প্রিন্ট বিজ্ঞাপন এটি। নিজেদের ফেসবুক পেজে স্পন্সর বিজ্ঞাপন হিসেবে প্রতিষ্ঠানটির প্রচারণা এমন! বিজ্ঞাপনটিতে গ্রাহকদের দুই ধরনের ম্যাসেজ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। ‘নুরু ম্যাসেজ’ ও ‘বডি টু বডি ম্যাসেজ’। আরও লেখা আছে, ‘উই হ্যাভ নিউ ফোর গার্লস (আমাদের সংগ্রহে নতুন চারটি মেয়ে আছে)।’ ম্যাসেজ পার্লারের এমন বিজ্ঞাপনে ম্যাসেজ ছাড়াও স্পষ্টভাবে অন্যকিছুর ইঙ্গিত দেয়া হচ্ছে! ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, বিজ্ঞাপনে ‘নুরু ম্যাসেজের’ কথা উল্লেখ রয়েছে। নুরু ম্যাসেজ বলতে শরীরের সংবেদনশীল ও স্পর্শকাতর জায়গাগুলোতে ম্যাসেজ করা বোঝায়, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনপ্রিয়। ‘বডি টু বডি ম্যাসেজ’ তার চেয়েও ভয়ংকর, এটি অনেকেরই জানাৃ। শুধু অ্যারোমা নয়, ঢাকা শহরে তাদের মতো প্রায়

আরও পড়ুন
language Change