তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও ভোটের মাঠে আতঙ্কের ছায়া মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

একের ছায়াতলে ১৭০, চলছে যাচাই-বাছাই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পুনরুজ্জীবিত করা হচ্ছে ঢাকা নগর পরিবহনকে। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও সদিচ্ছা ও ব্যবস্থাপনার অভাবে, সঙ্গে পরিবহন মালিকদের অসহযোগিতায় মুখ থুবড়ে পড়ে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও নতুন উদ্যমে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর গণপরিহন ব্যবস্থাকে। এরই মধ্যে রাজধানীর ১৭০টি পরিবহন কোম্পানি আবেদন করেছে ডিটিসিএর নগর পরিবহন প্রকল্পে শামিল হতে। বর্তমানে কোম্পানিগুলোর যোগ্যতা ও রুট পুর্নবিন্যাসে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম বলেন, ১৭০টি বাস কোম্পানি ঢাকা নগর পরিবহনের আওতায় আসার জন্য আবেদন জানিয়েছে। মোটামুটি ঢাকার ১৭০টি কোম্পানিই রাজধানীজুড়ে বাস পরিচালনা করে। তাই আর কোনো আবেদন প্রত্যাশা করছি না। এই আবেদনগুলোই এখন যাচাই করা হচ্ছে। এর মাঝে যারা শর্ত পূরণ করতে পারবে তারা থাকবে। এ ছাড়া ঢাকায় বিদ্যমান বৈধ-অবৈধ মিলিয়ে ৩৮৮টি রুটকে সমন্বয় করে ৪০ থেকে ৪৫টি রুটে পুনর্বিন্যাস করা হচ্ছে। এই রুটগুলোয় গণপরিবহনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। কয়েক মাস সময় লাগবে।

 

প্রসঙ্গত, ঢাকার বাসগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সর্বপ্রথম ২০০৪ সালে ঢাকার জন্য করা ২০ বছরের পরিবহন পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালুর পরামর্শ দেওয়া হয়। এরপর পেরিয়ে যায় এক যুগ। ২০১৬ সালে এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। ঢাকার শতাধিক বাস রুট বাদ দিয়ে কেবল ৫টি রুটে ভাগ করে ৫ রঙের বাস চালানোর পরিকল্পনা হাতে নেন তিনি। কিন্তু ২০১৭ সালে তার মৃত্যুর পর সেই উদ্যোগে ভাটা পড়ে।

 

পরবর্তীতে ২০১৮ সালের নভেম্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সভাপতি করে ‘বাস রুট রেশনালাইজেশন কমিটি’ করা হয়। সেই বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪২টি রুটের ২২টি কোম্পানির অধীনে ৯টি ভিন্ন ভিন্ন রঙের বাস চালানোর প্রস্তাব দেয় ডিটিসিএ। কয়েক দফা বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা করার পর ২০২১ সালে তিনটি রুটে পরীক্ষামূলকভাবে ৫০টি বাস নিয়ে চালু হয় ‘ঢাকা নগর পরিবহন’। পরে বাসের সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়।

 

কিন্তু ঢাকা নগর পরিবহনের পাশাপাশি একই রুটে অন্য কোম্পানির বাস চলতে থাকা, পরিবহন মালিকদের অসহযোগিতা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে আলোর মুখ দেখছিল না উদ্যোগটি। এবার অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রকল্প সফলের স্বপ্ন দেখছে ডিটিসিএ।

 

গত ১১ নভেম্বর বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, বাধ্যতামূলকভাবে ঢাকার সব বাস কোম্পানি বিলুপ্ত করে একটি কোম্পানির আওতায় চালাতে হবে।

 

সাংবাদিকদের তিনি বলেন, আমরা ১০-১২ জন সদস্য মিলিয়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে, সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আগামী ১১ ডিসেম্বর আবার মিটিং করবো। ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামেই করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।

 

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া ডিটিসিএর প্রস্তুত করা প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটগুলোর পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে। ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসি‌র মাধ্যমে ১১০টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে।

 

জানা যায়, শুধু রাজধানীই নয়, রাজধানীর আশপাশের গণপরিবহন ব্যবস্থা ঢালাওভাবে সাজাতে উদ্যোগ নিয়েছে সরকার। সে অনুযায়ী, রাজধানীর গণপরিবহন চলবে ঢাকা নগর পরিবহন নামে। শহরের বাইরের সঙ্গে সংযোগকারী পরিবহনের নাম হবে শহরতলী পরিবহন। ৩৪টি রুট নগরের ও ৮টি রুট শহরতলীর। ডিটিসিএর সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানির নামে বাস রেজিস্ট্রেশন করতে হবে, ব্যক্তি নামে আর কোনো বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট দেওয়া হবে না। কাউন্টার ও টিকিট ব্যতীত কোনো বাস চলবে না। টিকিটের সঙ্গে পরবর্তীতে র‍্যাপিড পাস ব্যবহারের সুযোগ রাখা হবে।

 

এ ছাড়া নতুন করে বাস মেরামত করা হবে। বাসগুলোতে ধাপে ধাপে স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে, আসন বিন্যাস করা হবে এবং সিঁড়ির ধাপ বাড়বে। এ ছাড়াও ক্যামেরা বসবে, ড্যাশক্যাম থাকবে। স্টপেজেও ক্যামেরা রাখা হবে। ড্রাইভার ও হেলপার নিয়োগ হবে কোম্পানি থেকে, কিন্তু তারা কোনো ভাড়া আদায় করবে না।

সবা:স:জু-২১৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মির্জাগঞ্জে গৃহবধুকে ধর্ষনের অপরাধে ধর্ষক শিক্ষক গ্রেফতার!

মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের সময় এক শিক্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ১৪/২/২৩ মঙ্গলবার সকালে অভিযুক্তকে মির্জাগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে এই ঘটনা ঘটে। রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৪/২৩)। নারীশিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ০৩ ধারা ৯/১ ধর্ষন করার অপরাধে মামলাটি করেন রিনা বেগম নামের ঐ নারী। মামলার বরাত দিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে আব্দুস সালাম নামের ওই শিক্ষক এক নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে

আরও পড়ুন
language Change