তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও ভোটের মাঠে আতঙ্কের ছায়া মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পেছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শিমুল নিস্তেজ হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গতকাল রাতে শিমুল মিয়া আবিরের লাশ নারী ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিস্তারিত এখনও জানা যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

 

সবা:স:জু-২১৮/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজায় হামলা: ৫০৯০০ ছাড়াল নিহতের সংখ্যা

স্টাফ রিপোর্টার: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় কমপক্ষে ৩৬টি ইসরায়েলি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে। খবর আল জাজিরার। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা যদি বর্বরতা না হয়, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে এটা কী? শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ১ হাজার ৫৪২ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজায় ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৫০ হাজার ৯১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৫

আরও পড়ুন
language Change