তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় বানালে কি হবে?

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ে এর পক্ষে ও বিপক্ষে মানুষের অবস্থান বলে দেয় যে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আলাদা গুরুত্ব ছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানের চোখে দেখা হতো। পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেশ-বিদেশ থেকে অনেকটা ধরে আনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার ফিলিপ জোসেফ হার্টগ একজন বিদেশি ছিলেন। এর অবশ্যই কারণও ছিল। পূর্ববঙ্গের কোনও ব্যক্তি তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার মতো যোগ্য ছিলেন না। উপাচার্য পদে নিযুক্ত লাভ তো দূরের কথা, শিক্ষক পদে নিযুক্ত লাভের জন্য যেসব যোগ্যতা দরকার হতো তা পূরণ করার মতো শিক্ষিত ব্যক্তির সংখ্যা একেবারেই পূর্ববঙ্গে ছিল না বললেই চলে।

ফলে বাধ্য হয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকারকে পূর্ববঙ্গের বাইরে নজর দিতে হয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে নিয়োগের জন্য তৎকালীন ব্রিটিশ সরকারকে ইংল্যান্ডের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। ওই নজর দেওয়ার ফল শুভ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তার পাশ্চাত্য শিক্ষা-প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজাতে কাজে লাগায়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় বোসদের মতো শিক্ষক পায়। যদিও বোসরা ধর্মীয় রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে এই বঙ্গে বেশি দিন তাদের কাজ মনোযোগ দিয়ে করতে পারেননি।

তারা পূর্ববঙ্গে টিকতে পারেননি। তাদেরও রাজনীতির ফাঁদে পড়ে দেশ ত্যাগ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হয়। বোসরা চলে যাওয়ার পরও অনেক খ্যাতিমান পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে খড়কুটো আঁকড়ে ধরে নানা ঝড়-ঝাপটা মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে রয়ে যান।

ওই সব খ্যাতিমান শিক্ষকদের অনেকে ১৯৪৭ সালে দেশ ভাগের পর পূর্ববঙ্গে গড়ে ওঠা সেক্যুলার গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণ করেন। বুদ্ধিজীবী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রাখেন। তার ফলে তাদের অনেককে ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ঘাতকের হাতে প্রাণ হারাতে হয়।

স্বাধীন বাংলাদেশের অলিগলিতে বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুদ্ধিজীবী হয়ে উঠতে দেখা যায় না। তারা বুদ্ধিজীবী না হয়ে পেশাজীবী হওয়ার আপ্রাণ চেষ্টা করেন। স্রোতে গা ভাসিয়ে জীবন পার করতে পারলেই নিজেকে সার্থক মনে করেন। তাই করপোরেট যুগের ছোঁয়াও বিশ্ববিদ্যালয়ে লেগেছে। একজন পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে তাই পার্থক্য করা যায় না। দুজনকে একই দাঁড়ি-পাল্লায় অনায়াসে মাপা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের চেয়ে বিদ্যাচর্চায় একজন অবসরপ্রাপ্ত আমলা বা সামরিক কর্মকর্তা উল্লেখযোগ্য অবদান রাখছেন। বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাদের অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ছাড়িয়ে যাচ্ছে। সেই ছাড়িয়ে যাওয়ায় তাদের চাহিদা বাড়ছে। আর ওই চাহিদা বাড়া থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের উচ্চপদে কাজ করার আগ্রহী হচ্ছেন।

সাম্প্রতিক দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষপদে অবসরপ্রাপ্ত আমলা ও সামরিক কর্মকর্তার নিয়োগ তার বড় প্রমাণ।

কয়েক বছর আগে ওই ধরনের নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়গুলোয় তা নিয়ে আলাপ হতো জোরেশোরে। এখন এই বিষয়গুলো যেন স্বাভাবিক হয়ে পড়েছে। তাই সাম্প্রতিক আমলা ও সামরিক কর্মকর্তার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে পরিচালিত গ্রুপগুলোয় কোনও আলাপ নেই। সবাই চুপ। স্রোতে গা ভাসিয়ে চলছে। শিক্ষকরা জানেন এই বিষয়ে কথা বলে কোনও লাভ নেই। বরং যারা শিক্ষকদের স্বার্থে কথা বলেন তারাই সবসময় বিপদে পড়েন। সুতরাং স্রোতে গা ভাসিয়ে চুপ থেকে জীবন পার কারাই শ্রেয়। তার ফলে অন্তত রুটি রুজির জোগাড়ে সমস্যায় পড়তে হবে না! এ যুগে কে আর সরদার ফজলুল করিমের মতো বিপ্লবী হতে চায়! কথা বলে বিপদে পড়তে চায়!

সাত কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি শিক্ষার্থীরা করছেন সেখানেও ওই রুটি রুজির প্রশ্নই প্রধান। শিক্ষার্থীরা মনে করছেন তাদের কলেজগুলো বিশ্ববিদ্যালয় হলে এবং তারা বিশ্ববিদ্যালয়ের সিলযুক্ত সনদপত্র পেলে চাকরির বাজারে বাড়তি সুবিধা পাবেন। তারা সহজে চাকরি পাবেন। একটু গর্ব করে বলতে পারবেন তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর বাইরে সামগ্রিক দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে কারোর মাথাব্যথা নেই। শিক্ষকরা আন্দোলন করেন তাদের বেতন বাড়ানোর জন্য। শিক্ষার্থীরা আন্দোলন করেন তাদের বেতন কমানোর জন্য। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীদের দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য কখনও আন্দোলন করতে দেখা যায় না। তাই তো জুলাই অভ্যুত্থানে ছাত্ররা মূল ভূমিকা রাখলেও অভ্যুত্থানের পর ছাত্র-শিক্ষকরা ক্ষমতার মসনদে বসলেও শিক্ষা ব্যবস্থার আমূল সংস্থার নিয়ে ওই অর্থে কোনও আলাপ-উদ্যোগ চোখে পড়ে না।

চারদিকের হাহাকার দেখে মনে হয় জুলাই অভ্যুত্থানের সব লক্ষ্য যেন রাজনীতির সংস্থার ও ক্ষমতার লড়াইয়ের বৃত্তে আটকে আছে। দেশ গোছানোর পথে অনেকের আগ্রহ নেই। যদি দেশ গোছানোর আগ্রহ হতো সব কিছুর কেন্দ্র তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের কথা ভাবা হতো সবার আগে। কারণ শিক্ষাব্যবস্থার পরিবর্তন ছাড়া, সংস্কার ছাড়া অন্য কোনও সংস্কার বা উদ্যোগ টেকসই হবে না।

আর শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া সাত কলেজ কেন, হাজার কলেজকে বিশ্ববিদ্যালয় বানালেও শিক্ষার্থীদের ভাগ্যের কোনও পরিবর্তন হবে না। ওই বিশ্ববিদ্যালয় কেবল নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয় হবে। দেশের সামগ্রিক বিষয়ে ওই বিশ্ববিদ্যালয় কোনও ভূমিকা রাখতে পারবে না। এমন নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বহু আছে। সরকারি ও বেসরকারি মিলে যে কয়েক শত বিশ্ববিদ্যালয় আছে, তার কয়টি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে?

দেশে নতুন কোনও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে ওই প্রশ্ন করার দরকার সবার আগে। যে বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে কার্যক্রম পরিচালনা করছে সেগুলোর মধ্যে শ্রেণি বিভাজন করে গবেষণা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা দরকার এখনই। ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে কিছু বিশ্ববিদ্যালয়কে গবেষণামূলক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে পারলে তখন দেশ উপকৃত হবে। সাত কলেজের শিক্ষার্থীরাও তখন উপকার পাবে। তারা ওই বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণায় যুক্ত হতে পারবেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে তাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার স্বাদ পূরণ করতে পারবেন। তখনই কেবল তাদের ভাগ্যের বদল হবে। তারা উচ্চতর গবেষণায় যুক্ত হলে দেশ উপকৃত হবে।

 

সবা:স:জু-২২১/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো। প্রধান

আরও পড়ুন
language Change