তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা পোস্টাল ব্যালটে ভোট শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে হাদির ওপর হামলায় মোটরসাইকেল মালিক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৪ ডিসেম্বর: বুদ্ধিজীবী হত্যার শোকাবহ দিবস আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট

জাতীয় নাগরিক কমিটির এক প্রতিনিধিকে তুলে নেওয়ার ফলে বিক্ষোভ

পাঠক সংখ্যা
638
স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক কমিটির এক প্রতিনিধিকে তুলে নিয়ে যাওয়া ও অপর এক প্রতিনিধিকে হয়রানির ঘটনায় মশালমিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি সাভার থানা শাখা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের শহীদ ইয়ামিন চত্বর এলাকায়ছবি।

ঢাকার সাভারে গতকাল শুক্রবার মধ্যরাতে জাতীয় নাগরিক কমিটির সাভার থানা শাখার এক প্রতিনিধিকে তুলে নিয়ে যাওয়া এবং অপর এক প্রতিনিধিকে হয়রানির ঘটনায় বিক্ষোভ করছে জাতীয় নাগরিক কমিটি সাভার থানা শাখা। আজ শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করে তারা।

আজ সন্ধ্যা সাতটার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে শহীদ ইয়ামিন চত্বরে জড়ো হন জাতীয় নাগরিক কমিটি সাভার ও আশুলিয়া থানা শাখার প্রতিনিধিরা। এ সময় তাঁদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেন। পরে তাঁরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে সেখান থেকে মশালমিছিল বের করেন তাঁরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন দিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, গত শুক্রবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় নিজ বাসা থেকে জাতীয় নাগরিক কমিটির সাভার থানা প্রতিনিধি জুলকারনাইনকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। আজ সকালে তাঁকে সাভার মডেল থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বেলা ১১টার দিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া সাভার বাজার রোডে অপর এক প্রতিনিধি সেজুতি হোসাইনের বাসায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা কয়েক দফায় বাসার সামনে গিয়ে পরিচয় না দিয়ে দরজা খোলার নির্দেশ দিয়ে হয়রানি করেছেন।

জুলকারনাইন বলেন, ‘গতকাল রাতে (শুক্রবার দিবাগত রাত) আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চোখ বেঁধে নিয়ে যায়। আমরা এ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অধিকারের জন্য আন্দোলন করি। কেন আমাকে রাতের আঁধারে নিয়ে যাওয়া হলো। আমাকে ডাকলেই আমি তাদের ডাকে সাড়া দিতাম। আমাকে কিছু শারীরিক নির্যাতনও করা হয়।’

সেজুতি হোসাইন বলেন, ‘সকালে দুজন অপরিচিত লোক বাসার সামনে গিয়ে দরজা খুলতে বলেন। তাঁদের চিনতে না পারায় দরজা খুলিনি। বারবার লোক পরিবর্তন হচ্ছিল। কখনো দুজন, কখনো একজন, এভাবে তিনবার আসেন তাঁরা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তাঁরা আসতে থাকেন। তাঁরা শুধু দরজা খোলার নির্দেশ দেন; কিন্তু পরিচয় জানতে চাইলে পরিচয় দেননি। ওনারা সিভিল পোশাকে ছিলেন। ওনারা কারা আমি জানি না।’

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যাঁরা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের ট্রাইব্যুনালে বিচারের আওতায় এনে গ্রেপ্তার করা হোক। আমরা দেখছি, পুরোনো ফ্যাসিস্ট কায়দায় এখন ছাত্র–জনতা স্থানীয় সমস্যা সমাধানে কোনো আন্দোলন–সংগ্রামে অংশ নিলে আন্দোলনকারীদের রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া  বলেন, ‘যৌথ বাহিনী জুলকারনাইনকে জিজ্ঞাসাবাদ করে আমাদের কাছে দিয়েছিল। পরে তাঁকে বেলা ১১টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।’

সবা:স:জু – ২২৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাজে আসছে না দেড় কোটি টাকার সেতুটি

কাজে আসছে না দেড় কোটি টাকার সেতুটি

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু গত তিন বছর ধরে অচল হয়ে পড়ে আছে। জনসাধারণের চলাচল সহজ করার উদ্দেশ্যে সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। উপজেলার বজরা ইউনিয়নের দীঘিরজান-বজরা সড়কের মাওলানা বাড়ির সামনে খালের ওপর নির্মিত এ সেতুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় সূত্র জানায়, সেতুর একপাশে ভাঙাচোরা সড়ক, অপর পাশে পুকুর। খালের ওপর ১৮ মিটার দৈর্ঘ ও ১০ দশমিক ৩ মিটার প্রস্থের এই সেতুটি ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়। পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর বিকল্প হিসেবে এটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো

আরও পড়ুন
language Change