তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও ভোটের মাঠে আতঙ্কের ছায়া মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ

ভুয়া হজ গ্রুপ খুলে প্রতারণা, ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

হজের ‘ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক’ এবং উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে দুটি ভুয়া ট্রাভেল এজেন্সি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

৮ ডিসেম্বর ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ ও ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামের দুটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগকে দেওয়া চিঠিতে এসব তথ্য জানা গেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠান ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুসারে একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোনও গ্রুপ গঠনের সুযোগ নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দুরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রতারণামূলক প্রচার চালাচ্ছে।

এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই গ্রুপে (আকবর হজ গ্রুপ বাংলাদেশ) একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। তাই ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের অফিস বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয়।

 

সবা:স:জু-২৫৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এনবিআরের ৩৬ কর্মকর্তা বদলি, পদোন্নতি ১২

অর্থনৈতিক রিপোর্টার॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পর্যায়ের ৩৬ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১২ জন পদোন্নতি পেয়েছেন। রোববার এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) উপসচিব মো. শাহিনুজ্জামানের সই করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের পাশে বর্ণিত পদ, কর্মস্থল, বদলি অথবা পদায়ন করা হলো। এদের মধ্যে ঢাকা কর অঞ্চল-৯ এর অতিরিক্ত কর কমিশনার রনজিত কুমার তালুকদারকে ঢাকা কর অঞ্চল-৪ এ বদলি করা হয়েছে। আর ঢাকা কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খানকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৬ এ। আদেশে আরো বলা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আব্দুস শহীদ কবীরকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে। কর

আরও পড়ুন
language Change