তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

রেকর্ড সংগ্রহ তাড়া করে বাংলাদেশকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক: 

শেরফানে রাদারফোর্ডের ঝড়ো শতকে রেকর্ড সংগ্রহ তাড়া করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ভালো ব্যাটিংয়ে ২৯৪ রানের পুঁজি নিয়েও বোলিং ব্যর্থতায় হারতে হলো বাংলাদেশকে। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ভালো শুরুর পরও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ১৯ করে সৌম্যর বিদায়ের পর লিটন দাসও ফেরেন মাত্র ১ করে।

এ দুজনের পর দলের হাল ধরেন তানজিদ-মিরাজ জুটি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৭৯ রান। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে থামেন ৬০ রানে।

এক বছর পর দলে ফেরা আফিফকে নিয়ে এরপর ভালোই এগোচ্ছিলেন মিরাজ। চারে নেমে দেখা পান ক্যারিয়ারের পঞ্চম ফিফটির। আফিফের ২৮ রানের পর দুবার জীবন পাওয়া মিরাজ আউট হন ৭৪তে।

ষষ্ঠ উইকেটে বাংলাদেশকে পথ দেখান মাহমুদউল্লাহ-জাকের জুটি। ৭৪ বলে যোগ করেন ৯৬ রান। তাতে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ বাংলাদেশের স্কোরবোর্ডে। জাকের ৪৮ করে ফিরলেও মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৫০ রানে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এদিন ওয়ানডেতে ২০০ ছক্কার মাইলফলক ছুয়েছেন মাহমুদউল্লাহ।

বড় রান তাড়ায়, দুই ওপেনার সাবধানী শুরু করলেও, ব্রেন্ডন কিং ও এভিন লুইসের উদ্বোধনী জুটি ভাঙ্গে দলীয় ২৭ রানে। ৯ করে তানজিম সাকিবের বলে আউট হন কিং। পরের ওভারেই নাহিদ রানার বলে ১৬ করে বিদায় নেন লুইস।

তৃতীয় উইকেটে হোপ-কার্টি দলের হাল ধরেন। তাদের জুটিতে আসে ৬৭ রান। রিশাদের লেগস্পিনে ২১ করে আউট হন কার্টি।

অন্যপ্রান্তে হোপ তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি। রাদারফোর্ডকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। দুজনের ৯৩ বলে ৯৯ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে হোপ ফেরেন ৮৬ করে।

অন্যপ্রান্তে ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন রাদারফোর্ড। ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন মাত্র ৭৭ বলে। ৮০ বলে ৮ ছক্কায় থামেন ১১৩ রানে। ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। টানা ১১ ম্যাচ হারের পর অবশেষে টাইগারদের বিপক্ষে জয়ের স্বাদ পেল উইন্ডিজ।

 

সবা:স:জু-২৬০/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাণঘাতী হয়ে উঠতে পারে লিচু

স্টাফ রিপোর্টার: গ্রীষ্মের বাজারে লাল টুকটুকে লিচু দেখলেই জিভে পানি আসে। তাছাড়া থাকেও আল্প সময়। গ্রীষ্মের রসাল ফল লিচু কেনার আগে সাবধান হোন। লিচু কেনার আগে ভালো করে তার গায়ের রং দেখে নিন। ভালো লিচু শুধু টুকটুকে লাল হয় না। সবুজ ও লাল রঙের মিশেলের লিচু অনেক বেশি সুস্বাদু। অনেকে রং ব্যবহার করে লিচুকে টকটকে লাল করে তোলেন। তাই কেনার আগে লিচুর রং পরীক্ষা করা বাধ্যতামূলক। এখন বেশিরভাগ মহিলার ব্যাগেই ওয়েট টিস্যু থাকে। লিচু কেনার আগে পারলে ওয়েট টিস্যু দিয়ে ঘষে নিন। দেখুন রং উঠছে নাকি। ওয়েট টিস্যুতে রং উঠলে তা ভুলেও কিনবেন না। ভালো লিচুর খোসা পাতলা হবে। ত্বক মোটা হলে তার স্বাদ কিছুটা কম হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন
language Change