প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৪৬ এ.এম
বঙ্গভবনে মোবাইল ফোন হারিয়েছেন মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
অনুষ্ঠানে মির্জা আব্বাস যেখানে বসেছিলেন, তার পাশের একটি চেয়ারে মোবাইল ফোনটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিষয়টি তিনি (আব্বাস) রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনকে অবহিত করেছেন।
সবা:স:জু- ৩৭৫/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত