তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

বিপিএলের মিউজিক্যাল ফেস্টে মঞ্চ মাতাবেন যারা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

দেখতে দেখতেই এখন পর্যন্ত দশটি আসর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। এরই অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি।

তারই অংশ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা।

মিউজিক ফেস্টে যেসব সংগীতশিল্পী সূরের মুর্ছনায় বিমোহিত করবেন, তাদের তালিকা ও টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২৩ ডিসেম্বর হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র‍্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিসিবির বিবৃতিতে জানানো হয়- মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা। গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে এই ফেস্ট।

 

সবা:স:জু- ৪০৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিনের সই করা ওই বার্তায় বলা হয়েছে, আগামী আরবি ১০ জিলহজ (১৪৪৬ হিজরি) এবং ইংরেজি ৭ জুন (শনিবার) সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো পরিচালনায় দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশন ও দেশের খ্যাতনামা আলেমরা। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড.

আরও পড়ুন
language Change