তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতায় প্রস্তুত রাশিয়া

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আলোচনা ও আপস করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেও জানান পুতিন।

ইউক্রেন সংঘাত নিয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে অন্য পক্ষও এর জন্য প্রস্তুত রয়েছে কি না, তার দরকারও রয়েছে। তিনি বলেন, ‘আমরা সব সময় আলোচনা ও আপসের কথা বলে আসছি।’

ট্রাম্পের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে কথা হয়নি জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে পুতিন বলেন, ‘আমি জানি না, কখন আমাদের সাক্ষাৎ হবে।’

ইউক্রেন যুদ্ধে বিজয় নিকটবর্তী কি না।

এমন প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে। প্রতিদিন রুশ সেনারা এক বর্গ কিলোমিটারের মতো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। তিনি বলেন, ‘যুদ্ধ একটি জটিল বিষয়; কিন্তু আমরা বিশেষ সামরিক অভিযানে আমাদের প্রাথমিক কাজ সমাধানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’

মস্কোয় শীর্ষ স্থানীয় রুশ জেনারেল ইগর কিরিলভ গুপ্তহত্যার শিকার হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতা ছিল বলেও স্বীকার করেন পুতিন। তিনি বলেন, ‘আমাদের স্পেশাল সার্ভিস (গোয়েন্দা সংস্থা) এটি ঠেকাতে ব্যর্থ হয়েছে। এর মানে আমাদের কাজের আরও উন্নতি করতে হবে। অবশ্যই এ ধরনের সাংঘাতিক ভুল হতে দেওয়া যাবে না।’

গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, যদি রাশিয়াকে কোনো দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে, সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তার আছে।

সংবাদ সম্মেলনে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন নিয়েও কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এটি রাশিয়ার পরাজয় ছিল বলে মনে করেন না তিনি। বাশারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নিন্দা জানান পুতিন।

এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী আরও দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্রাম দুটি হলো ‘জেলেনিভকা’ ও ‘নোভি কোমার’।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

নিজস্ব প্রতিবেদক॥ পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন লিখে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন দৈনিক ভোরের পাতার অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রতিবেদক খান শান্ত। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে বেশিরভাগ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ে যারা দ্রুত এবং সঠিকভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের আমরা সম্মানিত করছি।” খান শান্ত দীর্ঘদিন যাবৎ যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের মূলধারার গণমাধ্যমে অপরাধ, সেবা, এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক ও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। তার রিপোর্টগুলো মানুষের মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়ে তার

আরও পড়ুন
language Change