তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা

বসুন্ধরা কিংস-আবাহনীর মর্যাদার লড়াই

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক: 

লিগ লড়াইয়ে প্রতিপক্ষের বিপক্ষে ১০ দেখায় আবাহনী কোনো ম্যাচ জেতেনি। একে নজিরবিহীন বলা যায়। আর প্রতিপক্ষ দলটির নাম হচ্ছে বসুন্ধরা কিংস।

২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর পেশাদার ফুটবল লিগে তারা ১০ বার ঢাকা আবাহনীর মুখোমুখি হয়েছে।
এর মধ্যে আট জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৩ সালে লিগ শুরুর পর আর কোনো দলের বিপক্ষে এমন করুণ অবস্থা হয়নি আবাহনীর। আজ কুমিল্লা শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম লেগে কিংস ও আবাহনী মুখোমুখি হবে।

বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হলেও লিগে অপরাজিত থাকতে পারেনি কিংস। তবে আবাহনীর বিপক্ষে হার না মানা রেকর্ডটি ধরে রেখেছে।

আজও কি বসুন্ধরা কিংস জয়ের ধারা ধরে রাখবে? নাকি ১১তম সাক্ষাতে আবাহনী প্রথম জয়ের দেখা পাবে? ড্রতেই গুরুত্বপূর্ণ ম্যাচটি কি শেষ হবে? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে রেফারির শেষ বাঁশি বাজার পর।

দুই দলের লড়াইটি অন্যরকমও বলা যায়। আবাহনী বিদেশি ছাড়াই খেলবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুই দলের ম্যাচই এখন মর্যাদার লড়াই। মোহামেডান-কিংস কিংবা মোহামেডান-আবাহনী ম্যাচের গুরুত্ব এখনো রয়েছে। তার পরও আজ দুটি দলের লড়াইয়ের মর্যাদা আলাদা।ঢাকা আবাহনী পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন;

অন্যদিকে আগমনের পর থেকে টানা পাঁচবার শিরোপা জিতেছে কিংস। পেশাদার লিগই হচ্ছে দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর। আর সেই লড়াইয়ে সর্বোচ্চ শিরোপা জেতা দুই দলের মুখোমুখি হওয়ার আবেদনই আলাদা।

এবারের লিগে দুই দলের এটি চতুর্থ ম্যাচ। অথচ শিরোপা রেসের জন্য এখনই একে গুরুত্বপূর্ণ বলা যায়। এ কুমিল্লাতেই বসুন্ধরা কিংস ও আবাহনী হেরে যায় ঢাকা মোহামেডানের কাছে। আজ যারা হারবে ৬ পয়েন্ট নষ্ট করবে। ড্র হলেও ৫ পয়েন্ট হারাবে।

অন্যদিকে মোহামেডান আজ পুলিশকে হারাতে পারলেই ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। লিগের হিসাবনিকাশ আরও পরে হবে। তার পরও দুই দলের কাছে পুরো ৩ পয়েন্ট হবে খুবই মূল্যবান। কে জিতবে আজকের ম্যাচে-কিংস না আবাহনী? এটি আবাহনীর হোম ম্যাচ। তার পরও শক্তির পার্থক্যে বর্তমান চ্যাম্পিয়নদেরই ফেবারিট বলা যায়। তবে কিংস যে কিংরূপ ধারণ করে, তা এবার শুরুতে অনেকটা ম্লান। লিগে মোহামেডান ছাড়ও ফেডারেশন কাপে গ্রুপের শেষ ম্যাচে ফর্টিসের কাছে ০-২ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নরা।

এএফসি চ্যালেঞ্জ লিগ ধরলে নয় ম্যাচে কিংসের হারের সংখ্যা ৫; যা দলটির নামের সঙ্গে বড্ড বেমানান। চ্যালেঞ্জ লিগে টানা তিন ম্যাচ হেরেছে। ঘরোয়া ফুটবলে প্রথম আসরে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও লিগে ও ফেডারেশন কাপে একটি করে ম্যাচ হেরেছে। চ্যালেঞ্জ কাপে পিছিয়ে থেকে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের আশা ছিল ঘরোয়া আসরে দুর্বার গতিতে এগিয়ে যাবে কিংস। অথচ সেই কিংসকে ম্লান মনে হচ্ছে। সেরা একাদশে চার বিদেশি থাকলেও দুই ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ও জনাথন ফার্নান্দেজই ভরসার প্রতীক। লোকালদের মধ্যে রাকিব, সোহেল রানা, তপু বর্মণরা কেমন জানি ছন্দহীন। কেউ স্বীকার করুক আর না-ই করুক, রবসনের অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে। কোচ ভালেরিউ তিতাও দলকে সেভাবে গোছাতে পারেননি।

তবে আজ জিতে গেলে হয়তো সামনে কিংস গতিময় হয়ে উঠবে। অন্যদিকে আবাহনীও জয় পেলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। দেখা যাক কী হয়।

 

সবা:স:জু- ৪৩৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একই পরিবারের তিনজনকে হত্যা: ৩৮ জনের নামে মামলা, গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা করেন। শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আজ ভোরে মুরাদনগরের আকবপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক কারবার ও মোবাইল চুরির দ্বন্দ্বে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম রুবি (৫৫),

আরও পড়ুন
language Change