তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও ভোটের মাঠে আতঙ্কের ছায়া মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম

বসুন্ধরা কিংস-আবাহনীর মর্যাদার লড়াই

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক: 

লিগ লড়াইয়ে প্রতিপক্ষের বিপক্ষে ১০ দেখায় আবাহনী কোনো ম্যাচ জেতেনি। একে নজিরবিহীন বলা যায়। আর প্রতিপক্ষ দলটির নাম হচ্ছে বসুন্ধরা কিংস।

২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর পেশাদার ফুটবল লিগে তারা ১০ বার ঢাকা আবাহনীর মুখোমুখি হয়েছে।
এর মধ্যে আট জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৩ সালে লিগ শুরুর পর আর কোনো দলের বিপক্ষে এমন করুণ অবস্থা হয়নি আবাহনীর। আজ কুমিল্লা শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম লেগে কিংস ও আবাহনী মুখোমুখি হবে।

বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হলেও লিগে অপরাজিত থাকতে পারেনি কিংস। তবে আবাহনীর বিপক্ষে হার না মানা রেকর্ডটি ধরে রেখেছে।

আজও কি বসুন্ধরা কিংস জয়ের ধারা ধরে রাখবে? নাকি ১১তম সাক্ষাতে আবাহনী প্রথম জয়ের দেখা পাবে? ড্রতেই গুরুত্বপূর্ণ ম্যাচটি কি শেষ হবে? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে রেফারির শেষ বাঁশি বাজার পর।

দুই দলের লড়াইটি অন্যরকমও বলা যায়। আবাহনী বিদেশি ছাড়াই খেলবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুই দলের ম্যাচই এখন মর্যাদার লড়াই। মোহামেডান-কিংস কিংবা মোহামেডান-আবাহনী ম্যাচের গুরুত্ব এখনো রয়েছে। তার পরও আজ দুটি দলের লড়াইয়ের মর্যাদা আলাদা।ঢাকা আবাহনী পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন;

অন্যদিকে আগমনের পর থেকে টানা পাঁচবার শিরোপা জিতেছে কিংস। পেশাদার লিগই হচ্ছে দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর। আর সেই লড়াইয়ে সর্বোচ্চ শিরোপা জেতা দুই দলের মুখোমুখি হওয়ার আবেদনই আলাদা।

এবারের লিগে দুই দলের এটি চতুর্থ ম্যাচ। অথচ শিরোপা রেসের জন্য এখনই একে গুরুত্বপূর্ণ বলা যায়। এ কুমিল্লাতেই বসুন্ধরা কিংস ও আবাহনী হেরে যায় ঢাকা মোহামেডানের কাছে। আজ যারা হারবে ৬ পয়েন্ট নষ্ট করবে। ড্র হলেও ৫ পয়েন্ট হারাবে।

অন্যদিকে মোহামেডান আজ পুলিশকে হারাতে পারলেই ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। লিগের হিসাবনিকাশ আরও পরে হবে। তার পরও দুই দলের কাছে পুরো ৩ পয়েন্ট হবে খুবই মূল্যবান। কে জিতবে আজকের ম্যাচে-কিংস না আবাহনী? এটি আবাহনীর হোম ম্যাচ। তার পরও শক্তির পার্থক্যে বর্তমান চ্যাম্পিয়নদেরই ফেবারিট বলা যায়। তবে কিংস যে কিংরূপ ধারণ করে, তা এবার শুরুতে অনেকটা ম্লান। লিগে মোহামেডান ছাড়ও ফেডারেশন কাপে গ্রুপের শেষ ম্যাচে ফর্টিসের কাছে ০-২ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নরা।

এএফসি চ্যালেঞ্জ লিগ ধরলে নয় ম্যাচে কিংসের হারের সংখ্যা ৫; যা দলটির নামের সঙ্গে বড্ড বেমানান। চ্যালেঞ্জ লিগে টানা তিন ম্যাচ হেরেছে। ঘরোয়া ফুটবলে প্রথম আসরে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও লিগে ও ফেডারেশন কাপে একটি করে ম্যাচ হেরেছে। চ্যালেঞ্জ কাপে পিছিয়ে থেকে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের আশা ছিল ঘরোয়া আসরে দুর্বার গতিতে এগিয়ে যাবে কিংস। অথচ সেই কিংসকে ম্লান মনে হচ্ছে। সেরা একাদশে চার বিদেশি থাকলেও দুই ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ও জনাথন ফার্নান্দেজই ভরসার প্রতীক। লোকালদের মধ্যে রাকিব, সোহেল রানা, তপু বর্মণরা কেমন জানি ছন্দহীন। কেউ স্বীকার করুক আর না-ই করুক, রবসনের অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে। কোচ ভালেরিউ তিতাও দলকে সেভাবে গোছাতে পারেননি।

তবে আজ জিতে গেলে হয়তো সামনে কিংস গতিময় হয়ে উঠবে। অন্যদিকে আবাহনীও জয় পেলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। দেখা যাক কী হয়।

 

সবা:স:জু- ৪৩৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ব্যবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় সব আসামি খালাস

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত সমালোচিত তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ভাই ও ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার সব আসামির বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম আসামিদের খালাস দিয়ে রায় প্রদান করেন। এ ঘটনায় আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে খালাস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই চার্জশিটের বিরুদ্ধে মামলার বাদী তৈমুর আলম খন্দকার নারাজি পিটিশন দাখিল করে পরে প্রত্যাহার করে নেন। ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলাটি সবশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্ত করে। সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্তকারী কর্মকর্তা হিসেবে দীর্ঘ

আরও পড়ুন
language Change