স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে হাফেজ কামরুল হাসান নামে এক যুবক হত্যার ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত ডিসি মোফিজুল ইসলাম।
গত বুধবার হাফেজ কামরুল হাসান নামে নিহত ওই যুবক বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়ের বাগের বাসা থেকে বের হন। সেখান থেকে সায়েদাবাদ বাস স্ট্যান্ডে যাওয়ার পথে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ছিনতাইকারীদের হামলার শিকার হন।
পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত ডিসি মোফিজুল ইসলাম বলেন, ঘটনার সময় কামরুল বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে হাফেজ কামরুলকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শুক্রবার সন্ধ্যায় শাকিল ও আশরাফুল নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সবা:স:জু- ৪৬৪/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত