তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

সরবরাহ বৃদ্ধিতে খুলনায় কমেছে সবজির দাম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

খুলনার বাজারে কমেছে সবজির দাম। কয়েক সপ্তাহ আগে শাক-সবজির লাগামহীন দাম থাকলেও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তা কিছুটা কমেছে। বুধবার (২৫ ডিসেম্বর) খুলনা মহানগরীর নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারি বাজার, খালিশপুর বাজার, বয়রা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এছাড়া পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য সামান্য। তবে এ নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

সবজির খুচরা বাজারে, পাতাকপি ৩০-৪০ টাকা, ফুলকপি ৩০-৩৫ টাকা, পেঁয়াজের কলি ৫০ টাকা কেজি, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা, মুলা ৩০, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, লাল শাক ৩০ টাকা কেজি, লাউ ৪০ টাকা প্রতি পিস, শসা ৫০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, গাজর ৫০-৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন আলু ৮০ টাকা, পুরোনো আলু ৭০ টাকা ও পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর নতুন বাজারে আসা চাকরিজীবী সালমান ফারসি জানান, সবজির দাম অনেকটা কমেছে। কয়েকদিন আগেও ১০০ টাকায় দু’পদের বেশি তরকারি কেনা যেতো না। আজ দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারে আসা ফরহাদ হোসেন বলেন, আমরা চার বন্ধু ব্যাচেলর থাকি। হালকা সবজি কিনতে এসেছি। ফুলকপি, পাতাকপির দাম কিছুটা কমেছে। তবে টমেটো, আলুর দাম এখনো নাগালের মধ্যে আসেনি।

নগরীর গল্লামারি বাজারের সবজির খুচরা ব্যবসায়ী কামাল মিয়া বলেন, আমাদের এই বাজারটা মেইন পয়েন্টে হলেও সবজির দাম অনেকটা কম। আগে সরবরাহ কম ছিল। শীতের শাক-সবজি এখন আসছে বলেই দাম কমেছে।

তিনি আরও বলেন, টমেটোর সরবরাহ মোটামুটি। তবে টমেটো বেশি ঢাকায় চলে যায় বলে দাম এখনও একটু বেশি।

খুলনা মহানগরীর কাঁচাবাজারের আড়ত ঘুরে জানা যায়, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে শাক সবজি আসছে। এজন্য দাম কমতে শুরু করেছে। মাঝে শাকসবজির সরবরাহ কম থাকায় কিছু শাকসবজির দাম বেড়েছে।

আড়তদার শফিকুল বলেন, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন সকালে এবং রাতে এ বাজারে সবজি আসে। খুচরা বাজারের ব্যবসায়ীরা এ বাজার থেকেই শাক সবজি কিনে নিয়ে যান। গত কয়েক সপ্তাহের তুলনায় সব কাঁচা শাক সবজির দাম কমেছে। ব্যবসাও এখন একটু ভালো। দাম বাড়লে খুচরা ব্যবসায়ীরাও অনেক সবজি কিনতে চান না। তবে দাম আরও কমতে পারে বলে তিনি জানান।

সবা:স:জু- ৪৯৬/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হন খালেদা জিয়া

আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) মামলার সাত বছরের দণ্ড এবং (জিয়া অরফানেজ ট্রাস্ট) মামলার ১০ বছরের দণ্ড রাষ্ট্রপতি মওকুফ করেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপার্সন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত থাকতে রাজি হননি। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে দুটি মামলাতেই নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান তিনি। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল জানান, রাষ্ট্রপতির মওকুফের পরও তারা কেন আপিল শুনানি করেছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। তারা বলেন, বেগম জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির মওকুফে ক্ষমার বিষয়টি যুক্ত থাকে, কিন্তু খালেদা জিয়া বিশ্বাস করেন তিনি কোনো অপরাধ করেননি। তাই তিনি ক্ষমা চাননি এবং আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন আইনি পথেই এটি মোকাবিলা

আরও পড়ুন
language Change