সবুজ বাংলাদেশ ডেস্কঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত হোসেন ঢাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, ‘নতুন বছর উদযাপনে বাসার ছাদে আতশবাজি, রকেটবোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মূমুর্ষ অবস্থায় আছেন তারা কষ্ট পান।’
এ ধরণের কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার বলেন, ‘চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরইমধ্যে ১৭২ কেজি বোম সরঞ্জামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আগামীবছর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নববর্ষ উদযাপন হবে বলে জানিয়েছেন তিনি।
(বিস্তারিত আসছে…)
সবা:স:জু- ৫৬৩/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত