তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড

ড. ইউনুস সহ ৬২ জনের নামে মামলার খরচ দিয়েছেন এনআরবি ব্যাংকের ২ পরিচালক জামিল ইকবাল ও জাহেদ ইকবাল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটি অভিযোগ দায়ের করা হয় গত ৮ নভেম্বর। অভিযোগটি দায়ের করেন আওয়ামী লীগের প্রথম সারির নেতা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ওই অভিযোগ দায়েরের ইন্ধনদাতা হিসেবে এবং এর পেছনে অর্থের যোগানদাতা ছিলেন রয়েল ফ্যামিলির ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগ সরকারের ডোনার এনআরবি ব্যাংকের দুই পরিচালক মো. জাহিদ ইকবাল ও মো. জামিল ইকবাল। এছাড়াও, এই দুই সহদোরের বিরুদ্ধে দুর্নীতি ও বিদেশে টাকা পাচারসহ নান দুর্নীতির বিষয় উল্লেখ করে গত ১১ নভেম্বের প্রধান উপদেষ্টা বরাবর একটি অভিযোগ দিয়েছেন গাজী সিরাজুল ইসলাম নামের জৈনেক অ্যাডভোকেট।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, এই দুই পরিচালক আপন দুই ভাই এবং বিগত স্বৈরাচার সরকারের দোসর। শেথ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকীসহ সালমান এফ রহমানের নানা অপকর্মের সহযোগী। তাদের অবৈধ টাকা দেশ থেকে লন্ডন ও দুবাই পাচার করার দায়িত্বে ছিলেন জাহিদ ও জামিল। এনআরবি ব্যাংকের মাধ্যমে অবৈধ টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। সাবেক ভুমিমন্ত্রীর অধিকাংশ টাকাও লন্ডন ও দুবাই পাচার করা হয়েছে এনআরবি ব্যাংকের মাধ্যমে দুই সহোদরের প্রত্যক্ষ সহযোগিতায়।
এছাড়া, ‘জামিল ইকবাল লিমিটেড’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে তাদের। সড়ক ও জনপথ অধিদপ্তরে ঠিকাদারীর কাজ করতো প্রতিষ্ঠানটি। প্রথমে নির্দিৃষ্ট এরিয়াতে কাজ করলেও পরবর্তীতে দেশব্যপী কাজ করে প্রতিষ্ঠানটি। নিম্নমানের কাজের কারণে তাদের প্রতিষ্ঠান কালোতালিকাভূক্ত হয়। পরে স্াবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে কয়েক কোটি টাকা দিয়ে অব্যাহতি পায় প্রতিষ্ঠানটি।
সুনামগঞ্জ জেলার বন্যা রক্ষা বাঁধ মেরামতের কাজ করে জামিল ইকবাল লিঃ। গুজা-মিল দিয়ে কাজ করার পরে তা ভেঙেও যায়। এই বাঁধের আওতায় কৃষকের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় সরকার মামলা করে জামিল ইকবালসহ ১৭ জনের নামে। তখনও দুই ভাই লন্ডনে পালিয়ে যান। পরে ক্ষমতার প্রভাব বিস্তার করে ও টাকার বিনিময়ে চার্জশিট থেকে নিজেদের নাম কাটিয়ে নেন।
এছাড়া, পানি উন্নয়ন বোর্ডেও নিম্নমানের কাজ করার কারণে দুইবার বাঁধ ভেঙে যায়। সেই ঘটনাটিও টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হয়। দুই সহোদরকে স্বৈরাচার সরকারের বড় আকারের ডোনার বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। মুজিববর্ষসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে তারা আর্র্থিক সহযোগিতার বিভিন্ন ছবিও সংযুক্ত করা হয় আবেদনটির সাথে। জামিল ইকবাল ও জাহিদ ইকবাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার কয়েক কোটি টাকা (দলীয় ফাণ্ডে) প্রদান করেছেন। সেসব ছবিও সংযুক্তি হিসেবে রয়েছে এই আবেদনের সাথে।
সরকার পরিবর্তনের ফলে গত ৫ আগস্টের পরে দুইভাই লন্ডেন পালিয়ে যান। তাদের লন্ডনের বাড়িতে পালিয়ে যাওয়া অন্যান্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয়কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়া এসব আওয়ামী লীগ নেতাদের লন্ডনে তার নিজ বাড়িতে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। লন্ডনে তারা একাধিক বাড়ি ক্রয় করেছেন এবং তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দেশ থেকে টাকা পাচার করে এসব বাড়ি ক্রয় ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
আওয়ামী লীগ সরকারের ডোনার হিসেবে তারা দুইভাই সিলেটে বেশ পরিচিত। শেখ হাসিনাকে বিভিন্ন সময় তারা কোটি কোটি টাকা ডোনেশন দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের প্রভাবশালী হিসেবে প্রকাশ করেছেন। দুই সহোদরের সাথে সাবেক প্রধানমন্ত্রীর এই সম্পর্কের সেঁতু-বন্ধন তৈরি করে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। যিনি ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও এই দুই ভাইয়ের সমস্ত আপদ-বিপদ রক্ষা করার দায়িত্বে ছিলেন, সাবেক মন্ত্রী আবদুল মোমেন, শফিকুর রহমান ও সালমান এফ রহমান।
২৪ এর বিপ্লব আন্দোলনেও তারা আনোয়ারুজ্জামানের মাধ্যমে কোটি কোটি টাকা ডোনেশন করে। পরে অবস্থা খারাপ দেখে দুইভাই লন্ডনে পালিয়ে যান। মেয়র আনোয়ারও পালিয়ে লন্ডনে চলে যান এবং জামিল ও জাহেদের বাসায় তিনি আশ্রয় নেন। এরপর গত ৮ নভেম্বর আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তিনি ওই মামলাটি করেন। এতে আর্থিকসহ সবরকম সহযোগিতা করেন এনআরবি ব্যাংকের এই দুই পরিচালক জামিল ও জাহিদ। দুই সহোদর লন্ডনে বিএনপি‘র বিভিন্ন নেতাদের সাথে লবিং করে এবং টাকা দিয়ে অনেককে ম্যানেজ করেন। যার মধ্যে বিএনপি’র লন্ডন সভাপতি এম এ মালেক তার মামা হয় বলেও এখন ঢালাও করে তা প্রচার করছেন এই দুই পরিচালক।
সরকার পতনের পরে এম এ মালেক যখন দেশে আসেন তারপরে জাহেদ ইকবালও লন্ডন থেকে দেশে আসেন। এবং নিজেদের পীঠ বাঁচানোর জন্য বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তাদের এসব দুর্নীতি, লুটপাট ও দেশের টাকা পাচারসহ সব রকম দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয় এই আবেদনে। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য জাহেদ ইকবালের সেলফোনে কল করলে তার বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠালে তিনি কল করেন এবং ‘মিটিংয়ে আছি’ পরে কথা বলবো বলে কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হবে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’-এর ব্যানারে কর্মসূচিতে অংশ নেবেন ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এ কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে অংশ নেবে দলটির একটি প্রতিনিধি দল। জামায়াতে ইসলামীও দলটির তরফ থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে, মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকাল ১০টায় বাংলামোটর এলাকায় জমায়েত হতে। মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে ইতোমধ্যেই একাত্মতা ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে ইমানের তাগিদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের

আরও পড়ুন
language Change