তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

ময়মনসিংহের যে অচেনা পথে শিলং পালান শামীম ওসমান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান, এটি পুরনো কথা। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন, এখনো খবর আসে কারও বিদেশযাত্রার কথা। কেউবা আটক হচ্ছেন বিমানবন্দর কিংবা সীমান্তে। নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত রাজনীতিক শামীম ওসমান অভ্যুত্থানের পরপরই নিরাপদে ওপারে পৌঁছাতে পারেন।

তার পালানোর যাত্রাপথের কথা ইতিমধ্যে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তিনি বেনাপোল কিংবা আগরতলা দিয়ে সীমান্ত পেরিয়েছেন- এত দিন এমনটাই জানতাম আমরা।

কিন্তু ঢাকাটাইমসের অনুসন্ধান বলছে, তিনি এই দুই অতিপরিচিত পথ এড়িয়ে বেছে নেন কম গুরুত্বপূর্ণ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। ওই সূত্র শামীম ওসমানের যাত্রাপথের বিবরণ জানিয়েছে ।

সূত্রমতে, পালানোর সময় শামীম ওসমান একা ছিলেন। কারণ ছাত্র-জনতার দখলে উত্তুঙ্গ নারায়ণগঞ্জ। দুপুরের পর রাইফেলস ক্লাব থেকে চুপিসারে তিনি আশ্রয় নেন চাষাঢ়ার এক বাড়িতে। সেখান থেকেই রাতে বের হন ময়মনসিংহের সীমান্তের উদ্দেশে।

অবশ্য এই সীমান্ত দিয়েই ওপারে যান তার স্ত্রী সালমা লিপি ও ছেলে অয়ন। তবে আলাদা।

আমরা সূত্রের বর্ণনামতো ময়মনসিংহ থেকে কালুয়াঘাট সীমান্তে পৌঁছার রাস্তাটির ভিডিও চিত্র ধারণ করি ময়মনসিংহ অঞ্চলের একজন প্রতিনিধির মাধ্যমে। শামীম ওসমানের সেই সীমান্ত যাত্রা আমরা গল্পের ঢঙে তুলে ধরছি পাঠকদের জন্য।

ময়মনসিংহের গ্রামীণ পাকা সড়ক ধরে ছুটছে শামীম ওসমানের গাড়ি। দ্রুতই পৌঁছাতে হবে সীমান্তে। ভয়ার্ত চোখে বারবার পেছনে তাকাচ্ছেন নারায়ণগঞ্জের প্রতাপশালী মানুষটি, কেউ অনুসরণ করছে না তো। বাড়ির কথা মনে পড়ে। জনতা আগুন দিয়েছে তার সুরম্য ডুপ্লেক্স বাড়িতে। তবে দাদা আর নানার বাড়িতে বড় কোনো হামলা হয়নি। এখন বাপ-দাদার দোয়ায় নিরাপদে সীমান্তে যেতে পারলে বাঁচেন।

এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি পথে। স্ত্রী সালমা আর ছেলে অয়ন তার সঙ্গে নেই। তারা যাচ্ছে আলাদা। তারাও নিশ্চয়ই নিরাপদ আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে সীমান্তের ওপারে শিলংয়ে দেখা হবে তাদের সঙ্গে। সেভাবেই পরিকল্পনা করা।

নারায়ণগঞ্জের চাষাঢ়ার অজ্ঞাত এক বাড়ি থেকে বোরকা পরে যখন রওনা হন, তখন রাতের আঁধার নেমেছে চরাচরে। ৫ আগস্ট সকালেও নিজের রাজনৈতিক আস্তানা রাইফেল ক্লাবে ছিলেন দলবল নিয়ে। অভ্যুত্থান ঘটে যাওয়ার পর সেখানে থেকে বেরিয়ে চাষাঢ়ার ওই বাড়িতে আশ্রয় নেন তিনি। তাতে অল্পের জন্য রক্ষা পান। তার বেরিয়ে যাওয়ার পরপরই রাইফেল ক্লাবে হামলা করে জনতা।

ওই বাড়িতে অবস্থানকালেই জানতে পারেন তার চাষাঢ়ার বাড়ি, ভাই সেলিম ওসমানের বাড়িতে জনতা ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে। নারায়ণগঞ্জ ছাড়তে পারবেন কি না ভয়ে ছিলেন। এর আগে যতবার পালিয়েছেন, সরকারি বাহিনীর চোখ ফাঁকি দিলেই হতো। এবার সব জায়গায় জনতার চোখ। তাদের রোষানল ছড়িয়ে আছে পথে পথে।

নারায়ণগঞ্জ থেকে বেরোতে অনেক বেগ হতে হয় শামীম ওসমানকে। দু-তিনজন বিশ্বস্তজন আর একজন সীমান্ত দালালের সঙ্গে কথা বলে ময়মনসিংহের পথটা বেছে নেন ‘খেলা হবে’র বীরপুঙ্গব। ময়মনসিংহের হালুয়াঘাটের এই স্থলবন্দরটি অনেকটা অপরিচিত। তবে অনেক টাকা দিতে হয়েছে দালালকে। তবে নিরাপদে সীমান্তের কাছাকাছি আসতে পেরেছেন। আর কিছুদূর গেলেই পৌছে যাবেন কাঙ্খিত গন্তব্যে। এরপর সীমান্ত পেরিয়ে ভারতের শিলং।

একটু মনমরা হন শামীম ওসমান। কী থেকে কী হয়ে গেল! দিন সাত-দশেক আগেও আন্দোলনের বেয়াড়া ছাত্র-জনতাকে ধাওয়া করেছেন অস্ত্র হাতে। ৩০ জুলাই এমনই শক্তির মহড়ার সময় মাথায় আঘাত পান। ব্যথাটা আছে এখনো। ৩ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ে দলের বেঠকে ছিলেন। পরদিন বিপুল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ ছিল দলের। কিন্তু আর সাহস করেননি। রাজপথে বের হননি সেদিন।

সাইনবোর্ড থেকে রামপুরার রাস্তাটি ঝুঁকিপূর্ণ, তাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা বাইপাস হয়ে গাজীপুর, এরপর ময়মনসিংহ। সেখান থেকে সীমান্তে আসার মাঝপথে ছেড়ে দেন গাড়ি। স্থানীয় সিএনজি আর ব্যাটারি রিকশায় যাচ্ছেন বর্ডারের দিকে।

মিষ্টভাষী ও বাকপটু শামীম ওসমান চুপচাপ। যদিও জাতীয় নেতা নন, তবে দেশের প্রায় সবাই তাকে চেনে নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে। মুখ বোরকায় ঢাকা বলে চালক চিনতে পারছেন না। তার গলার স্বর চিনে ফেলতে পারে বলে সারা পথ নীরব তিনি।

রাত আরও বাড়ে। মনটা ছটফট করে। পথ ফুরোতে চায় না। কাঠ-বাঁশের সাঁকো পেরোতে পেরোতে মনকে সান্ত্বনা দেন, আর বেশি দূর নয়। মনে পড়ে এভাবে আরও দুবার দেশ ছেড়ে পালিয়েছিলেন। ২০০১ এবং ২০০৭ সালে। প্রথমবারও বোরকায় ঢাকা ছিল মুখ।

খেলা হবে- তার প্রিয় কথাটি মনের ভেতর ঘাঁই দেয়। তার মুখ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখ হয়ে ‘খেলা হবে’ পেরিয়ে যায় দেশের গন্ডি। কলকাতার মুখ্যমন্ত্রী মমতারও প্রিয় স্লোগান হয়ে ওঠে- খেলা হবে। আসাম, মেঘালয় আর কলকাতায় তার নাম জানে অনেকে- ভাবতে একটু ভালো লাগে শামীম ওসমানের।

ভাবতে ভাবতে হালুয়াঘাটের বিভিন্ন গ্রাম পেরিয়ে একসময় পৌঁছে যান সীমান্তে। খেলা হবে শামীম ওসমান খেলার মাঠ ছেড়ে পা রাখেন সীমান্তের ওপারে। হাঁপ ছেড়ে বাঁচেন। মেঘালয়ে শিলংয়ে গিয়ে মিলিত হন স্ত্রী আর ছেলের সঙ্গে। তাদের নিয়ে চলে যান পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখান থেকে ভারতের রাজধানী দিল্লি।

অভ্যুত্থানের ঠিক এক মাস পর ৬ সেপ্টেম্বর শামীম ওসমানের দেখা মেলে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে। মাথায় তখনো আঘাতের চিহ্ন। নিজের এবং দলের প্রধান শেখ হাসিনার জন্য, যিনি দিল্লিতে সরকারের আশ্রিত, মিলাদ পড়ান নারায়ণগঞ্জের মিষ্টভাষী গডফাদার।

এরপর পাড়ি জমান দুবাই। সেখানে তার নিজের বাড়ি। রটে যায় ভারতে আশ্রিত শেখ হাসিনা উঠবেন তার ওই বাড়িতে। তবে সেটি আর ঘটেনি এখনো।

 

সবা:স:জু- ৫৭৯/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের দুই সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হােসেনকে আহ্বায়ক এবং বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গত ১৮ অক্টোবর সংগঠনের নেতাদের এক সভায় মিলিত হন। ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি অনুমােদন দেন।

আরও পড়ুন
language Change