তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

বছরে বিএসএমএমইউর শিশু সার্জারিতে ১০ হাজার রোগী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

২০২৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের ইনডোর ও আউটডোর থেকে প্রায় ১০ হাজার রোগী চিকিৎসাসেবা পেয়েছে। এর মধ্যে এক হাজার তিন শতাধিক রোগীর অপারেশন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিএসএমএমইউ প্রশাসন সি ব্লকে শিশু সার্জারি বিভাগে নতুন বর্ষবরণ ও ১০ম ব্যাচের রেসিডেন্টদের বিদায় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলামকে বরণ করে নেওয়া হয় এবং সদ্য সাবেক বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডলকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

অনুষ্ঠানে আরও জানানো হয়, শিশু সার্জারি বিভাগে ২০২৪ সালে তিনটি জোড়া লাগানো শিশুর অত্যন্ত জটিল অপারেশন সফলভাবে করা হয়েছে। এর মধ্যে তিন মাস বয়সী শিশু আবু বকর ও ওমর ফারুক এবং এক বছর ছয় মাস বয়সী শিশু নূহা ও নাবাকে বিভিন্ন ধাপে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের সফলভাবে পৃথকীকরণ করা হয়েছে।

এ ছাড়া বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগ থেকে এক বছর তিন মাস বয়সী শিশু সুমাইয়া ও খাদিজার প্রথম দুই ধাপের জটিল অস্ত্রোপচারের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাদের বয়স সাড়ে তিন বছর। তাদেরকে সম্পূর্ণরূপে পৃথকীকরণ করতে আরও তিন ধাপের জটিল অস্ত্রোপচার করতে হবে। এক্ষেত্রেও শিশু সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সহায়তায় জোড়া লাগানো শিশু সুমাইয়া ও খাদিজাকে বাকি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে পুরোপুরি পৃথকীকরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শিশু সার্জারি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম দিদারুল ইসলাম।

 

সবা:স:জু- ৫৯৯/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর

কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর

রুস্তম ফারাজী, কেশবপুরঃ যশোরের কেশবপুর শহরের হাবিবগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরিয়ান নামে আট মাসের শিশুকে রাশিয়া থেকে ডাক্তার কামরুল ইসলাম যুক্ত হন অনলাইনে তারই হাসপাতালের নার্স মারিয়া ইয়াসমিনের সাথে। সে মোতাবেক ডাক্তারের পরামর্শে নার্স শিশুটিকে চিকিৎসা দেয়ার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হলে হাসপাতালের রিসিপশন শাখার কয়েকজন তাদের সাথে মারমুখী আচরণ করলে সাধারণ জনতা এগিয়ে আসে এবং ভাংচুর চালায়। খবর পেয়ে থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশু আরিয়ানের নানি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের খায়রুল মোল্লার স্ত্রী নাজমা বেগম জানান, বুধবার দুপুরে শিশু টি অসুস্থ হয়ে পড়লে তাকে এখানে আনা হয় তখন নার্সরা ডাক্তার বিদেশে এ কথা না বলে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করে

আরও পড়ুন
language Change