তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন

শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

পাঠক সংখ্যা
638

মোঃ হাসানুজ্জামান:

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫। বুধবার (১ জানুয়ারি) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান।

প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’। এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যতীত ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।

বিআরটিসি যাত্রী সেবা:
এদিকে মেলায় আরামদায়ক যাতায়াতে প্রতিবছরের মতো এবারও উদ্যোগ নিয়েছে বিআরটিসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় যাত্রী সেবায় নিয়োজিত থাকবে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস। মেলা শুরুর দিন সকাল থেকেই স্ব শরীরে সার্বিক ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ করতেও দেখা যায় তাকে।

কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। যাত্রী সেবায় সময় বৃদ্ধির লক্ষ্যে মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৭০ টাকা, কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৩৫ টাকা, নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া ১২০ টাকা, নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৯০ টাকা, মেলা প্রাঙ্গণ টু গুলিস্তান ভাড়া ৮০ টাকা এবং গুলিস্তান টু নারায়ণগঞ্জ ভাড়া ৪৫ টাকা (জনপ্রতি) নির্ধারণ করা হয়েছে।

ই-টিকেটিং সেবা:
চলতি বছর মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলার টিকিটের মূল্য (জনপ্রতি) ৫০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন ইউনিট সক্রিয় রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাকেরগঞ্জে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করতে কোটি টাকার মিশন

নিজস্ব প্রতিবেদক: দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবকাঠামো ও শক্তিশালী করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভাগীয় আহবায়ক জেলা ও উপজেলার সম্প্রতি উপজেলার দেশের শীর্ষ নেতাদের যাচাই-বাছাই ক্রমে ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের কমিটি গঠন করা হয়। যে কমিটি ইতিমধ্যেই তৃণমূল পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে সচ্ছ ও গ্রহণযোগ্য হিসেবে সমাদৃত হয়েছে। কিন্তু উপজেলার ইউনিয়ন পর্যায়ে কিছু খামখেয়ালি নেতৃবৃন্দ উক্ত কমিটিকে বানচাল করে নিজেদের পকেট কমিটি বাস্তবায়নের ক্লিন মিশনে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন পর্যায়ে তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কিছু খামখেয়ালি ব্যক্তিদের মনগড়া দলীয় কর্মকাণ্ডে পুরো বাকেরগঞ্জের বিএনপি কোণঠাসা হয়ে পড়েছে। সেসব ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাহলে সবেক সংসদ সদস্য অবুল হোসেন খান এমনটাই অভিযোগ অধিকাংশ তৃণমূল নেতাকর্মীদের। তাদের মতে আবুল হোসেন খান গুটিকয়েক খামখেয়ালি নেতৃত্বকে আশ্রয় প্রশ্রয়

আরও পড়ুন
language Change