তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল

ইতিহাস গড়লেন তাসকিন

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্কঃ

মিরপুর স্টেডিয়ামে আজ বল হাতে তাণ্ডব চালিয়েছেন তাসকিন আহমেদ। উইকেট নেওয়ার উৎসবে ছাপিয়ে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ১০ আসরের সব রেকর্ড। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে টাইগার পেসার গড়েছেন নতুন ইতিহাস।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৯ রান।

উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে যা করে দেখালেন এক কথায় অবিশ্বাস্য। ঢাকা বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্স।

দুর্বার বোলিংয়ে ঢাকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা তাসকিন লম্বা সময় ধরেই বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন। জাতীয় দলের হয়ে প্রায় সব উইকেটেই দাপট দেখানো অভিজ্ঞ এই পেসার এবার বিপিএলের রেকর্ড নতুন করে লিখলেন। রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমিরকে। এতোদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল তার দখলে।

২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নেন আমির। তাসকিনের অবিশ্বাস্য বোলিংয়ে দুইয়ে নেমে যেতে হলো তাকে। বিপিএলের তৃতীয় সেরা বোলিং আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। সাবেক ডানহাতি এই পেসার বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

তাসকিনের এই বোলিং ফিগার শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়েছে। কারণ, এই বোলিংয়ে সবমিলিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাসকিন। সাত উইকেট নেওয়া বাকি দুইজন বোলার হলেন কোলিং অ্যাকারম্যান ও সিরাজুল ইদ্রাস।

৮ উইকেট খরচ করে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার শীর্ষ রয়েছেন মালয়েশিয়ান ক্রিকেটার ইদ্রাস। চীনের বিপক্ষে ২০২৩ সালে এই পারফরম্যান্স করেন তিনি। আর ১৮ রান খরচ করে ৭ উইকেট নেওয়া অ্যাকারম্যান আছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে এই কীর্তি গড়েন তিনি।

 

সবা:স:জু- ৬১৭/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রেমের টানে চীনা যুবক খুলনায়, করলেন বিয়েও

ডেস্ক রিপোর্ট: ভাষা, সংস্কৃতি আর দূরত্ব; সবকিছুকেই হার মানাতে পারে ভালোবাসা। হৃদয়ের টান প্রবল হলে অনেক ক্ষেত্রেই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না ধর্ম, জাতি কিংবা জাতীয়তার পার্থক্যও। ভালবাসার এমনই এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে খুলনার প্রত্যন্ত উপজেলা দাকোপে। মাত্র দুমাসের প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন থাম্বু জাও নামের এক চীনা যুবক। বিয়ে করে জীবনসঙ্গিনী বানিয়েছেন দাকোপের খ্রিষ্টানপল্লির তরুণী পিংকি সরদারকে। দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম তাদের প্রথম পরিচয় ফেসবুকে। প্রথম দেখাতেই ভালো লাগা, এরপর আলাপচারিতা থেকে মুহূর্তেই গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব দ্রুতই রূপ নেয় গভীর ভালোবাসায়। হাজার মাইল দূরে থেকেও থাম্বু জাও নামের ওই যুবক হৃদয়ের টানে দূরত্ব ভুলে সিদ্ধান্ত নেন এই সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেওয়ার। প্রেমের এই অদ্ভুত সাহসিকতায় পাড়ি জমান বাংলাদেশে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে

আরও পড়ুন
language Change