সবুজ বাংলাদেশ ডেস্কঃ
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।
এসময় বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই এবং পাকিস্তান তাদের সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে।’
প্রসঙ্গত, ইসহাক দারে এ সফরটি হবে ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সর্বশেষ ২০১২ সালে জোট ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার।
সবা:স:জু- ৬২৮/২৫
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত