তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

ফেডারেশন কাপে মোহামেডান–আবাহনীর ‘বাঁচা–মরা’র লড়াই আজ

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ মুহূর্তে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফেডারেশন কাপে সাদা–কালোদের অবস্থা কিছুটা নড়বড়ে। গ্রুপের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে যাওয়া আলফাজ আহমেদের দলকে আজই নামতে হচ্ছে বাঁচা–মরার লড়াইয়ে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচটা হেরে গেলে গতবারের রানার্সআপদের সেমিফাইনালে ওঠার দৌড়টা হয়ে পড়বে ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর নির্ভরশীল। লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মোহামেডান নিশ্চয়ই চাইবে না ফেডারেশন কাপের লড়াই থেকে ছিটকে পড়তে।

মোহামেডান–আবাহনীর লড়াইয়ে দুই বছর ধরেই আধিপত্য মোহামেডানেরই। ২০২৩ সালের জানুয়ারিতে লিগে সর্বশেষ আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে। এরপর লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে আবাহনী ৬ ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয়হীন। মোহামেডান জিতেছে ৩ ম্যাচ, বাকি ৩ ম্যাচ ড্র। প্রিমিয়ার লিগে কিছুদিন আগেই আবাহনীকে হারিয়েছে মোহামেডান।

তবে আজ কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা ২টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে অতীত পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতেই চাচ্ছেন না মোহামেডান কোচ আলফাজ, ‘প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে সমস্যাটা তৈরি হয়েছে। এখন আবাহনীর বিপক্ষে না জিততে পারলে ফেডারেশন কাপে সেমিফাইনালে ওঠাটাই কঠিন হয়ে যাবে। আমাদের কাছে বাঁচা–মরার লড়াই। আমরা জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেও চাই না।’

এ মৌসুমে বিদেশিহীন আবাহনী। যদিও ডিসেম্বরে কুমিল্লাতেই মোহামেডানের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে বিদেশি ছাড়াই আবাহনী হেরে গেলেও দারুণ লড়েছিল। আলফাজ সে কারণেই দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে মোহামেডানের এগিয়ে থাকা নিয়ে ভাবতে চান না, ‘আবাহনী–মোহামেডান ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

আবাহনী কোচ মারুফুল হকও ম্যাচটা জিততে চান। মোহামেডানের চেয়ে গ্রুপে একটি ম্যাচ কম খেলেছে আবাহনী। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে একটি ম্যাচেই জিতেছে আকাশি–নীল শিবির। মোহামেডানকে হারাতে পারলে সেমি ফাইনালের পথে বড় বাধাই দূর হবে। মারুফুলের কথা, ‘মোহামেডানকে হারাতে চাই আমরা। সে সামর্থ্য আমাদের আছে। যদিও মোহামেডান যথেষ্ট শক্তিশালী দল, তবুও ম্যাচটা জিতে আমরা সুবিধাজনক অবস্থানে চলে যেতে চাই।’

আবাহনীর বিপক্ষে এ ম্যাচে মাঠে নামার আগে মোহামেডান বড় এক সুসংবাদই পাচ্ছে। চোট কাটিয়ে মাঠে ফিরছেন মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে।

 

সবা:স:জু- ৬৭৭/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুখী সমৃদ্ধ জাতিগঠন, কর্মসংস্থান ও বাসস্থানের চাহিদা পুরণে নর্দান ভূমিকা রাখবে- সৈয়দ একরামুল হক হারুন

নিজস্ব প্রতিবেদক॥ নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের অফিস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে অধ্যক্ষ মো: ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব সৈয়দ একরামুল হক হারুন। প্রধান অতিথি সৈয়দ একরামুল হক হারুন বলেন- যে জাতি যতবেশি শিক্ষিত সে জাতি ততবেশী উন্নত। শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই দেশের চালিকাশক্তি গড়ে ওঠে। আর এর কারিগর হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সুখী সমৃদ্ধ জাতিগঠন, কর্মসংস্থান ও বাসস্থানের চাহিদা পুরণে নর্দান ভূমিকা রাখবে। নর্দান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের জন্য কাচপুর মদনপুরের ইডেন রিভারসিটিতে যে জায়গা নিয়েছেন তাদের এ সাহসী উদ্যোগকে আমি স্বাগত জানাই। যেখানে করোনা এই মহামারীতে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেখানে নর্দান

আরও পড়ুন
language Change