তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

শীতে সর্দি-কাশিতে,হার্ট জনিত সমস্যা, গলা ব্যথায় মধু

পাঠক সংখ্যা
638

স্বাস্থ্য ডেস্কঃ

উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল হলো মধু। এটি অ্যান্টিঅক্সিডেন্টের খনি। এই উপাদান একাধিক রোগের ফাঁদ থেকে আমাদের রক্ষা করতে পারে। বিশেষত, শীতের দিনে মধু সেবন করা অত্যন্ত উপকারী। তাতে যেমন শরীর গরম থাকবে, ঠিক তেমনই বাড়বে ইমিউনিটিও।

তাই আর সময় নষ্ট না করে শীতে মধু খাওয়ার একাধিক চমকে দেওয়া গুণাগুণ সম্পর্কে জেনে নিন। তারপর নিজের ইচ্ছাতেই মধুকে ডায়েটে জায়গা করে দেবেন। তাতেই আপনাদের সুস্থ থাকার পথ প্রশস্থ হবে।

গলা ব্যথা নিপাত যাবে

শীত পড়তেই আমাদের মধ্যে অনেকে গলা ব্যথার খপ্পরে পড়ে ভীষণই কষ্ট পান। এই সমস্যার ফাঁদে পড়লে ঢোক গিলতে গেলেও সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা। তবে ভালো খবর হলো, এই সমস্যায় একদম ধন্বন্তরির মতো কাজ করে মধু।

কারণ এতে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা একাধিক ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। তাই গলা ব্যথা থেকে সহজে মুক্তি পেতে চাইলে গরম পানি বা চায়ে অল্প একটু মধু মিশিয়ে দিনে দুই-তিনবার পান করুন। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

কমবে কাশি

আবহাওয়ার পারদ পতন হওয়ার পরই বেড়েছে কাশির প্রকোপ। ৮ থেকে ৮০, প্রায় সব বয়সিরাই অহরহ এই সমস্যার ফাঁদে পড়ছেন। তবে কাশি হলেই কফ সিরাপ খাওয়ার ভুলটা করা চলবে না। বরং এই সমস্যায় মধু খাওয়ার চেষ্টা করুন। তাতেই দমকা কাশির প্রকোপ কমবে। এমনকি এই প্রাকৃতিক উপাদানের গুণে বুকে জমে থাকা কফও বেরিয়ে যাবে। তাই এই সমস্যার ফাঁদে পড়লে দ্রুত মধুর শরণাপন্ন হন।

হার্টের বন্ধু

এই ঋতুতে রক্তনালী সঙ্কুচিত হয়ে পড়তে পারে। ফলে বাড়তে পারে রক্তচাপ। তাতে অচিরেই হার্টের বারোটা বাজবে, তা তো বলাই বাহুল্য! রক্তচাপকে বশে রাখার কাজে একাই একশো মধু। এমনকি নিয়মিত মধু খেলে হৃদগতি স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে খারাপ কোলেস্টেরল কমানোর কাজেও এর কিছুটা হলেও ভূমিকা রয়েছে। তাই হার্টের রোগের ফাঁদ এড়াতে চাইলে এই প্রাকৃতিক মিষ্টির সঙ্গে দ্রুত বন্ধুত্ব করে নিন।

বাড়বে ইমিউনিটি

রোগ প্রতিরোধ ব্যবস্থা চাঙ্গা থাকলে একাধিক সংক্রামক রোগের ফাঁদ অনায়াসে এড়িয়ে চলা সম্ভব হবে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে মধু। কারণ এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহে প্রদাহের প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত। এমনকি এই উপাদানের গুণে বাড়ে ইমিউনিটিও। তাই জ্বর, সর্দি, কাশির মতো ছুটকো অসুখের থেকে দূরত্ব বজায় রাখার ইচ্ছা থাকলে নিয়মিত মধু খেতে ভুলবেন না যেন।

চলতে পারে ডায়াবেটিসেও

সাধারণত সুগার রোগীদের মিষ্টি খাবারের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে আপনারা চাইলে চিকিৎসকের পরামর্শ মতো মধু খেতেই পারেন। তাতেই শরীরে পুষ্টির ঘাটতি মিটে যাবে। এমনকি বাড়বে না সুগারও। তবে কোনোমতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া মধু খাবেন না। এই ভুলটা করলে যে মহা ফাঁসা ফেঁসে যাবেন।

 

সবা:স:জু- ৭১৮/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার

ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী সহিংসভাবে গ্রেফতার করেছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন। বিবিসির সংবাদে বলা হয়,নার্গিস ফাউন্ডেশন বলেছে,৫৩বছর বয়সী এই নারীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অন্যান্য কর্মীদের সঙ্গে গ্রেফতার করা হয়। নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে,নার্গিস মোহাম্মদীর আজকের বর্বর গ্রেফতার গভীর উদ্বেগের বিষয়। তারা ইরানি কর্তৃপক্ষকে মোহাম্মাদীর অবস্থান দ্রুত প্রকাশ করার আহ্বান জানিয়েছে। নোবেল কমিটি তার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাকে নিঃশর্ত মুক্তি দিতে বলেছে। এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো মন্তব্য করেনি। নার্গিস মোহাম্মদী ইরানে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার প্রচারের ক্ষেত্রে তার সাহসী কর্মকাণ্ডের জন্য ২০২৩সালে নোবেল শান্তি পুরস্কার পান। ২০২৪সালের ডিসেম্বর এই মানবাধিকারকর্মীকে স্বাস্থ্যজনিত কারণে সাময়িক মুক্তি দেওয়া হয়। তিনি ২০২১সাল থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ছিলেন। সবশেষ তাকে আইনজীবী

আরও পড়ুন
language Change