তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

ল.কে.এস.এস.এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

এলজিইডি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বর্তমানে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লি: (এল.কে.এস.এস.) এর হিউম্যান রিসোর্স ম্যানেজার মো: নুরুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় পাঁচ’শ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। ঢাকায় তিনি ১০টি বিলাসবহুল ফ্লাট কিনেছেন। ঢাকায় রয়েছে বহুতল বাড়ি। রয়েছে একাধিক প্রাইভেট কার। গ্রামের বাড়িতে মার্কেট,বাংলো,কৃষি খামার,ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।

বিভিন্ন ব্যাংকে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে রয়েছে প্রায় ৫ কোটি টাকার এফডিআর। যা তার জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তার নিজ ও পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট তলব এবং সরজমিন তদন্ত করলে অভিযোগের প্রমান পাওয়া যাবে বলে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত এক অভিযোগে দাবি করা হয়েছে।

সূত্রমতে, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী থাকা কালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহন সহ বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল। নানা অনিয়ম দুর্নীতির কারনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছিল। অবসরের পর এলজিইডি’র সদ্য অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আখতারের আশির্বাদে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লি: (এল.কে.এস.এস.) এর হিউম্যান রিসোর্স ম্যানেজারের দায়িত্ব নেয়ার পর এখানেও শুরু করেছেন লুটপাট।

প্রধান প্রকৌশলী আলী আখতারের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের পিডি’দের ওপর প্রভাব বিস্তার করে নানা অনৈতিক সুবিধা আদায় করেছেন। তিনি দিনের বেলা অফিস টাইমে এলকেএসএস-এ অফিস করতেন না। এখনো করেন না। সারা দিন প্রকল্প পরিচালকদের কক্ষে ঘুরাঘুরি করেন। পরোক্ষভাবে নিজে এলজিইডি’র ঠিকাদারী করেন। প্রকল্পের বিভিন্ন ঠিকাদারী কাজ তদবির করে পছন্দের ঠিকাদারদের পাইয়ে দিয়ে কমিশন বাণিজ্য করছেন। টাকার বিনিময়ে আউটসোর্সিং জনবল নিয়োগ দিচ্ছেন।

আলী আখতারের আশির্বাদে বদলি,পদোন্নতি ও ঠিকাদারী কমিশন বাণিজ্য করে বিগত প্রায় এক বছরে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আলী আখতারের অবসরের পরও তার দৌরাত্ম অব্যাহত রয়েছে। বর্তমান প্রধান প্রকৌশলীকে ম্যানেজ করে; চতুর নুরুল ইসলাম নিজের দাপ্তরিক কাজ না করে পুরান কায়দায় প্রকল্প পরিচালকদের কার্যালয়ে বসে তদবির বাণিজ্য করে যাচ্ছেন।

এলজিইডি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বর্তমানে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লি: (এল.কে.এস.এস.) এর হিউম্যান রিসোর্স ম্যানেজার মো: নুরুল ইসলাম এর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অনিয়ম দুর্নীতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্যে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন এলজিইডি’র সাধারণ কর্মকর্তা-কর্মচারিগণ।

এবিষয়ে মো: নুরুল ইসলাম এর বক্তব্য নেয়ার জন্যে তার মোবাইল ফোনে চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি বিধায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।

 

সবা:স:জু- ৭২৫/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মিজানুর রহমানঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল। বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর স্টাফ রিপোর্টার এস.কে. সাত্তার, ঝিনাইগাতী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুস্তম আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, সাবেক ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ। ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) অনিন্দিতা রানী ভৌমিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান আকন্দ, উপজেলা প,প, কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি,ইউপি সদস্য জাহিদুল হক

আরও পড়ুন
language Change