তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু আজ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ বছর দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা সিনেমা ‘মুন ম্যান’।

এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে।

এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, অলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উৎসবের চলচ্চিত্র দেখানো হবে।

এ মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসনসংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।

এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে এশিয়ার ১৭ চলচ্চিত্র থাকছে। রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে রাশিয়ার নির্মাতা এলেক্সি ফেডরচেনকোর চলচ্চিত্র। তিনি ইতিহাস, লোককাহিনি ও মানবিক গল্পের মিশেলে চলচ্চিত্র নির্মাণ করেন। উৎসবে প্রদর্শিত হবে তার নির্মিত চলচ্চিত্র ‘অ্যাঞ্জেলস অব রেভল্যুশন’, ‘আতাভিজম’, ‘বিগ স্নেক অব উলি-কালি’, ‘ফার্স্ট অন দ্য মুন’, ‘আনা’স ওয়ার’ ও ‘দ্য রেলওয়ে’।

বাংলাদেশ প্যানারোমা বিভাগে দেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে উৎসবের ফোকাস কান্ট্রি চীনের ১৫ চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ৪৩ দেশের ৩৯ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চিলড্রেন ফিল্ম বিভাগে ১০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে ১৭ ছবি প্রদর্শিত হবে। মূলত ধর্মীয় বিশ্বাস, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতাবাদী চলচ্চিত্রগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে। উইমেন ফিল্ম মেকারস সেশনে ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি বিভাগেই পুরস্কার রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনসহ বেশ কয়েকটি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিনা মূল্যে দেশি-বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন দর্শক।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়াই উৎসবের মূল লক্ষ্য।’

উৎসবের অংশ হিসেবে ১২ থেকে ১৩ জানুয়ারি ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।

সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি থাকবেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি।

১৭-১৮ জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে এ মাস্টারক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি; সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ; নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। আগ্রহী ব্যক্তিরা নিবন্ধনের মাধ্যমে মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগের জুরি ইলিয়াস কাঞ্চন, ফিপ্রেসি জুরি সাদিয়া খালিদ, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ, চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামান, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবে সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’।

 

সবা:স:জু- ৭৩৩/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় আসলে অরক্ষিত ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ট্রেনটি অটোরিকশাটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনায় নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ‌নিহতরা হ‌লেন বাকশিমূল গ্রামের অটোরিকশা যাত্রী র‌ফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, শানু বেগম, খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হো‌সে‌নে আরা এবং অটোরিকশা চালক সাজু। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে

আরও পড়ুন
language Change