তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন 

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহোচর দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর দখলদার অবৈধ চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকিশেন পূর্বের মত একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন। সদস্যরা যাতে নির্বাচনে অংশগ্রহন করতে না পারে;সেজন্যে ৬০ দিনের স্থলে ৩০ দিনের পূর্বে তফসিল প্রকাশ করেছে। এবং ভোটার তালিকা প্রকাশ করেনি।

ভোটার তালিকা না দেয়ার সমালোচনা করায় উল্টো সদস্য পদ বাতিল করার উদ্যেগ নিয়েছে। আগ্রহী প্রার্থীদের আগষ্টিন তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন না করার হুমকি দিচ্ছে। সদস্যদের মধ্যে গুম খুনের আতংক বিরাজ করছে। মাফিয়া আগষ্টিনের ব্যবসায়িক অংশীদার ও সাবেক ডিবি কমিশনার হারুনুর রশিদের একান্ত আস্থাভাজন সহোচর এবং বর্তমানে এসবি’র পরিদর্শক নাজমুল হক-কে দিয়ে আগ্রহী প্রার্থীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

অন্যদিকে মাফিয়া আগষ্টিনের অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে সহযোগিতা করছেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবির,যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিনসহ কতিপয় অসাধু ককর্মকর্তা। উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন সরকারি চাকুরি বিধি লংঘন করে দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এ চাকরি করছেন। তিনি মাসিক বেতনের ভিত্তিতে নিয়মিত অফিস করেন।

এদিকে মাফিয়া আগষ্টিনের অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে সহযোগিতা করছেন;পতিত আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর নির্মল রোজারিও,পংকজ গিলবার্ট কস্তা,বাবু মার্কুজ গোমেজ ও ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তার সাথে যুক্ত হয়েছে অর্থলোভি কতিপয় বিএনপি নেতা। বর্তমানে কতিপয় পিএনপি নেতাকে ম্যানেজ করে আগষ্টিন অবৈধভাবে দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড ও দি কোÑঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: দখল করে রেখেছেন।

সূত্রমতে, দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর সদস্য(নং-১৭৬৯৬)শ্রীলা তেরেজা সরকার ৯/১/২০২৫ তারিখে সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক বরাবর এবিষয়ে একটি সালিশী মামলা দায়ের করেছেন। সালিশী মামলার অভিযোগে বলা হয়েছে-” বিধি মোতাবেক ঘোষিত নির্বাচনের পূর্ণাঙ্গ বৈধ ভোটার তালিকা পাওয়ার জন্যে ৫/১/২০২৫ তারিখে নির্বাচন কমিটির সভাপতির বরাবর আবেদন করি। এর প্রেক্ষিতে আমার সদস্য পদ বাতিলের কারণ দর্শানোর চিঠি জারি করা হয়। সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী নির্বাচনের নোটিশ জারির ৬০ দিনের মধ্যে এবং নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বিদায়ী ব্যবস্থাপনা কমিটি সদস্য পদ বাতিলের চিঠি জারির আইনগত বৈধতা এবং আইন ভঙ্গের জন্যে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী কমিটির বিরুদ্ধে দন্ড প্রদানের জন্যে সালিশি মামলা দায়ের করছি”।

জানাগেছে, তিনি ০৮-১২-২০০৬ হতে ০৮/১২/২০০৯ পর্যন্ত সমিতির বোর্ড ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ০৬-১২-২০১২ তারিখ থেকে একটানা চেয়ারম্যানের দায়িত্বে আছেন। কেবল প্রথমবার নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান হয়েছিলেন। পরে সমবায় অধিদপ্তরের কতিপয় অসৎ কর্মকর্তার সহায়তায় কায়দা কৌশল করে প্রহসনের নির্বাচন দেখিয়ে ”বিনা প্রতিদ্বন্দ্বীতায়” নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জেল জুলুমের ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন। এবার নিজের পরিবারের সদস্যদের প্রহসনের নির্বাচনের মাধ্যমে;ক্ষমতায় বসিয়ে পেছন থেকে সমিতি চালানোর ফন্দি এটেছেন আগষ্টিন।

আগষ্টিন পিউরিফিকেশন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এ বর্তমানেও অবৈধভাবে চেয়ারম্যান পদে আছেন। কেননা, সমবায় আইন ২০০১(সংশোধিত ২০১৩) এর ১৮(৮) ধারায় বলা হয়েছে”ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে একাধিক্রমে তিনটি মেয়াদ পূর্ণ করিয়াছেন এমন কোন সদস্য উক্ত মেয়াদের অব্যবহিত পরবর্তি একটি মেয়াদের নির্বাচনে প্রার্থী হইবার যোগ্য হইবেন না”। অথচ সমবায়ের মাফিয়া খ্যাত দর্জি আগষ্টিন পিউরিফিকেশন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:(এমসিসিএইচএসএল) এ অবৈধভাবে চতুর্থ মেয়াদে চেয়ারম্যানের পদ দখল করে আছেন।

এবিষয়ে সমবায় অধিদপ্তরের ২০২০-২১ অর্থবছরের অডিট রিপোর্টে চতুর্থ মেয়াদে নির্বাচিত দেখানো চেয়ারম্যান সহ ৪ জনকে অপসারনের নির্দেশনা দেয়া হয় এবং তাদের স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালনা বন্ধ করতে বলা হয়।

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর তার ব্যবসায়িক পার্টনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকলেও রহস্যজনক কারনে আগষ্টিন পিউরিফিকেশন গং দম্ভের সাথে এখনো পদ দখল করে রেখেছেন।

গাজীপুর জেলা বিএনপির নেতাকে নিজ চেম্বারে চেয়ার ছেড়ে দিয়েছে আগষ্টিন আর তা করে বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলতে চাইছে।

বর্তমানে এসবি’র পরিদর্শক নাজমুল হক (আগষ্টিনের বা পাশে) কে দিয়ে আগষ্টিন প্রতিবাদি ও আগ্রহী প্রার্থীদের মামলায় ফাঁসিয়ে হেনস্থা করার হুমকি দিচ্ছেন। নাজমুল ডিবির সাবেক কমিশনার হারুনুর রশিদের ঘনিষ্ঠ সহোচর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে হারুনের ডান হাত হিসেবে কাজ করেছিলেন তৎকালীন ডিবি পরিদর্শক নাজমুল হক। নাজমুল আগষ্টিনের ব্যবসায়ীক পার্টনার। হারুনুর রশিদ পলাতক অথচ রহস্যজনক কারণে নাজমুল বহাল তবিয়তে আছেন। আবার আগষ্টিনের অবৈধ কর্মকান্ডে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় লুটপাট করে আমেরিকা যুক্তরাষ্টের মিশিগান অঙ্গরাজ্যের ১১৩ হোলল্যান্ডে দু’টি বাড়ি, গাজীপুর জেলার টঙ্গী থানাধিন পাগাড়ে ১৫ কাঠার উপর বিলাশবহুল বাড়ী,টঙ্গীস্থ জীনুর মার্কেটে ২টি ১০ তালা বিল্ডিং, তেজগাঁও হুন্ডা গলিতে ২টি ফ্লাট, তেজগাঁওয়ের ১২২ মনিপুরিপাড়ায় ১টি ফ্লাট, উওরা ১৬ নং সেক্টরে ৫ কাঠা প্লট , এশিয়ান টাউনে ২টি প্লট ,পাগাড়ে ১ বিঘার প্লট , শেরপুর বার মারিতে আড়াই বিঘা প্লট ,তুমিলিয়ায় ২০ বিঘা প্লট , বাটারা ৪ নং সেক্টরে ২টি প্লট , ২য় স্ত্রী লতার নামে উওরার ৯ নং সেক্টরে ২টি প্লট , মাউসাইদে ২ বিঘা প্লট,উত্তরার দক্ষিণখানে ৫০ বিঘার প্লট এবং ভাদুনে ১টি প্লট ।নিজের ও পরিবারের সদস্যদের নামে ব্যাংকে কোটি কোটি টাকার এফডিআর। উক্ত সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অন্যদিকে তিনি দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:এ লুটপাট করে মানিলন্ডারিং প্রক্রিয়ায় অবৈধভাবে আমেরিকায় অর্থ পাচার করে সেখানে বাড়ি ক্রয় করেছেন।

গাজীপুর জেলার টঙ্গী থানার পাগার গ্রামের এককালের দর্জি ও জমির দালাল আগষ্টিন পিউরিফিকেশন গত ০৩-০২-১৯৯২ তারিখে দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: (এমসিসিএইচএসএল) এর সদস্য হন। এরপর আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান।চেরাগ ঘষে এখন হাজার কোটি টাকার মালিক! ১২ বছরে দর্জি আর জমির দালাল থেকে হয়ে গেছেন ধনকুবের সমাজসেবি। উচ্চ শিক্ষা বঞ্চিত দর্জি আগষ্টিন বনে গেছেন বিশিষ্ট সমবায়ী। তদবিরের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন শ্রেষ্ঠ সমবায়ির পুরস্কার।সমবায় সমিতির টাকা ব্যয় করে সেজেছেন সমাজসেবি।

সকল অপকর্মজানিত রোষানল থেকে বাঁচতে সমিতির প্রধান কার্যালয়ে ট্রেডিশন ভঙ্গ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি মার্বেল পাথরে খোদাই করে রেখেছিলেন। সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য , সমবায় প্রতিমন্ত্রীর পুত্র এবং স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল এর নাম ভাঙ্গিয়ে চলতেন।

গতবছরের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর আগস্টিন পিউরিফিকেশন এর দোসর ও সহোযোগিতায় থাকা মন্ত্রীদের মুরাল ভেঙ্গে ফেলেছেন।

এজিএম-এ অনুমোদন ছাড়া সমিতির টাকা দিয়ে তেজগাঁও থানায় ভ্যান উপহার দিয়ে বনেছিলেন পুলিশ বন্ধু। পুলিশ দিয়ে প্রতিবাদি নিরাপরাধ সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে নির্যাতন করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে

পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে

মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুতের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এর আগে গতকাল সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ত্রিশ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। এঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী। এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকায় (শুভাঢ্যা খাল এলাকা) ভূমিদস্যুর সংখ্যা বেশি। সবাই মিলে প্রতিরোধ

আরও পড়ুন
language Change