তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নিজেদের কর্মীদের জীবন বীমা কাভারেজ সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক। এ চুক্তির ফলে, ঢাকা ব্যাংকের ১৯৮০ জনের বেশি কর্মী গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বীমার আর্থিক সুরক্ষা পাবেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। শনিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মীদের জন্য বীমা সুরক্ষা প্রদান, কর্মক্ষেত্রে তাঁদের নিরাপদ এবং মনোযোগী থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমা সুরক্ষা সংকটময় সময়ে কর্মী ও তাদের পরিবারের ওপর আর্থিক চাপ যেমন কমায় তেমনি কর্মীদের কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে প্রমান করে।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে ঢাকা ব্যাংক।

এ বিষয়ে ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাতে অনন্য উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ঢাকা ব্যাংক। আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য মেটলাইফের বীমা নিশ্চিত করার মাধ্যমে যারা প্রতিষ্ঠানের সাফল্যে নিবেদিতভাবে অবদান রেখে চলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”

মেটলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “কর্মীদের সুস্থতা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা ঢাকা ব্যাংককে অভিনন্দন জানাই। একটি সুরক্ষিত ও স্থিতিশীল ভবিষ্যৎ তৈরিতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।”

১৯৯৫ সাল থেকেই বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি লক্ষাধিক গ্রাহককে সম্পূর্ণ পরিসরে ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করে।

বাংলাদেশে মেটলাইফ ১০ লাখেরও বেশি ব্যক্তি ও ৯ শ’রও বেশি প্রতিষ্ঠানের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। গত ৬ বছরে মেটলাইফ বাংলাদেশ ১০,৫০০ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ব্যাংক থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাক আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মইন উদ্দীনসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দীন, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিসটেন্ট ডিরেক্টর মনিরুল ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার এস. এম. শাহরিয়াজ আরাফাত।

 

সবা:স:জু- ৭৪৭/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট  এসোসিয়েশনের সভাপতি গাজী আক্তার, সম্পাদক ফুরকান

  নিজস্ব প্রতিবেদক – বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ( বিএমজেএ) আগামী এক বছরের জন্য (২০২৩-২০২৪ ) কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে গাজী আক্তার এবং সাধারণ সম্পাদক পদে  নাসিরউদ্দিন ফুরকান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর তোপখানা রোডের এক হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই কমিটির সিনিয়র  সহ- সভাপতি দৈনিক সবুজ বাংলাদেশ এর  জুয়েল রানা,  সহ-সভাপতি  যুগান্তরের সামসুল হাবিব এবং সময় এক্সপ্রেসের আবু বক্কর সিদ্দিক,  যুগ্ম সাধারণ সম্পাদক  যায়যায়দিনের মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমার বার্তার মোস্তাফিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক  অগ্রণী বার্তার মুশফিকুর রহমান রুবেল কোষাধ্যক্ষ আমার বার্তার  আনন্দ কুমার শীল , দপ্তর সম্পাদক আমার জন্মভূমির জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনবাণীর ইমরান হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বাণিজ্য প্রতিদিনের সাইমউল্লাহ সবুজ 

আরও পড়ুন
language Change