তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

‘বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত’

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় আছে। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে। বিজিবির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। বিজিবির সাথে ঐক্যবদ্ধ হয়ে সীমান্তে বেড়া দেওয়ার প্রতিবাদ করায় তিনি সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের ধন্যবাদ জানান।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতোমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী মাসে (ফেব্রুয়ারিতে) বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বলেও উপদেষ্টা জানান।

উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত মোট ৪টি চুক্তি আছে।

তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী-১৯৭৫ অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা সম্বলিত যেকোন কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়াও, উভয় দেশের প্রয়োজনে শূন্য লাইন হতে ১৫০ গজের মধ্যে যেকোন উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে-অপরের সম্মতি গ্রহণের বাধ্য-বাধকতা রয়েছে।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান ৪১৫৬ কি. মি. সীমান্তের মধ্যে ৩২৭১ কি. মি. স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে এবং ৮৮৫ কি.মি. স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি বলে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে আমাদের প্রচুর শক্তি রয়েছে। বিজিবির সঙ্গে জনগণও কঠোরভাবে প্রতিহত করছে। কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

সবা:স:জু- ৭৫৪/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিতুল্লাহ,জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা মোসাঃ শাহিনা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত জেলা সমাজসেবার কর্মকর্তা- কর্মচারীগণ ও জেলার

আরও পড়ুন
language Change