তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

হাসপাতালে যেসব খাবার খাচ্ছেন খালেদা জিয়া

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।

তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।

এদিকে শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।

মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

 

সবা:স:জু- ৭৫৫/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রামের মোঃ সাজেমান আলী ওরফে রবিউল এর ছেলে মো: সেরাজুল ইসলাম (৪১)। অভিযানে তার নিকট থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
language Change