তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

উত্তাল সমুদ্রের চারপাশে মানুষের ঢল

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

এ যেন আরেক জাহেলিয়াত! ইসলামের ইতিহাসে প্রাচীন যুগে মানুষ সূর্য, পাহাড়, নদী কিংবা সমুদ্রের পূজা করত, আজও পৃথিবীর কিছু প্রান্তে সেই প্রথার অনুরূপ চিত্র দেখা যাচ্ছে। এখন ভিডিওতে যে চিত্র দেখছেন এখানেও চলছে এমন কর্মকাণ্ড।

উত্তাল সমুদ্রের চারপাশে মানুষের ঢল। বর্ণিল পোশাক পরা মানুষ, হাতে ফুল আর খাবারের থালা। কেউ নৌকা ভাসাচ্ছেন তো কেউ ফুল আর নানা উপহার নিয়ে ব্যস্ত। দেখে যেন মনে হয় বিয়ের বড় আচার-অনুষ্ঠান চলছে। কিন্তু ঘটনা আরেকটু ভিন্ন! এরা সবাই সমুদ্রদেবীর পূজায় মগ্ন। তাদের বিশ্বাস, এই দেবী সৌভাগ্য আর জীবনের নিরাপত্তা এনে দেন। তাই প্রতিবছর এই সময় তারা একত্র হন, সমুদ্রের কোলে নিবেদন করেন তাদের বিশ্বাস আর ভালোবাসা।

ব্রাজিলের কোপাকাবানা সমুদ্রতটে আফ্রো-ব্রাজিলীয় সম্প্রদায় প্রতিবছর সমুদ্রদেবী ইয়েমাঞ্জার আরাধনায় এই সমুদ্রের তীরে সমবেত হন। তাদের বিশ্বাস এই দেবী জীবনে কল্যাণ, সৌভাগ্য এবং শান্তি নিয়ে আসেন।

 

মাদুরেইরা বাজার থেকে শুরু হয় এই জমকালো শোভাযাত্রা। স্থানীয়রা বলেন, ইয়েমাঞ্জা শুধু সমুদ্রের রক্ষকই নন, তিনি নাবিক, জেলে, স্ত্রী এবং মায়েদেরও রক্ষাকর্ত্রী। সমুদ্রতটে পৌঁছে তারা ফুল সমুদ্রের জলে ভাসিয়ে দেন। এর সঙ্গে মিশে থাকে প্রার্থনার আওয়াজ শক্তি, স্বাস্থ্য আর ভালোবাসার আকাঙ্ক্ষা।

ভিডিওতে দেখা যায়, উপাসকেরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমবেত গান গাইছেন, নাচছেন, আর একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। তারা আশাবাদী যে এর মাধ্যমে তারা শক্তি, স্বাস্থ্য আর অনেক ভালোবাসা পাবেন এই দেবীর কাছ থেকে। আরেকজন জানান, তিনি প্রতিবছরই এই অনুষ্ঠানে যোগ দেন, কারণ ইয়েমাঞ্জা তাদের মা।

ইয়েমাঞ্জা আফ্রো-ব্রাজিলীয় ধর্ম উম্বান্ডার এক প্রধান দেবী। উম্বান্ডা হলো এক বিশেষ ধর্ম যা আফ্রিকান প্রথা, রোমান ক্যাথলিক ধর্ম, স্পিরিটিজম এবং স্থানীয় আমেরিকান সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে। ইয়েমাঞ্জাকে ওড়িশাদের মা হিসেবে সম্মান জানানো হয়।

যেখানে বিজ্ঞান ও আধুনিক জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে, সেখানে এখনও মানুষ প্রাকৃতিক শক্তিকে দেবতার রূপ দিয়ে পূজা করছে এটা এক ধরনের হতাশাজনক চিত্র। এমন আচার-অনুষ্ঠান কি সত্যিই সৌভাগ্য বা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে?

 

সবা:স:জু- ৭৯৩/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংরক্ষিত আসনে এমপি হতে চান তাহমিনা আক্তার

  নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাহমিনা আক্তার। এ লক্ষ্যে দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইতিমধ্যেই আবেদন ফরম জমা দিয়েছেন তিনি। রাজধানীর গুলশানের বাসিন্দা তাহমিনা আক্তার একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা। তিনি পপির্স ট্রেডিং এবং উইং এ্যাপারেলস নামে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। তার পিতা মরহুম মিয়াজ উদ্দিন, মাতা মরহুম কুলসুম বেগম এবং স্বামী তোফাজ্জল হোসেন একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। তার পিতা মরহুম মিয়াজ উদ্দিন একাত্তরে যুদ্ধকালীন সময়ে এলাকার মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহস যুগিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তিনি রাজধানীর গুলশান-২ মার্কেটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং যুদ্ধ পরবর্তীকালে আওয়ামী লীগের একজন একনিষ্ঠকর্মী হিসেবে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।

আরও পড়ুন
language Change