তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার - সৈয়দা রিজওয়ানা হাসান যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞায় যে ৫ দেশ ২৫ তারিখে দেশে যাচ্ছি : তারেক রহমান নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বেগম খালেদা জিয়ার অসুস্থতা সকলের জন্য উদ্বেগের বিষয়: প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ বিজয় দিবসে পেশাজীবি সাংবাদিক সোসাইটির শ্রদ্ধা নিবেদন স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মালয়েশিয়ায় মহান বিজয় দিবস পালিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার এয়ার শো দেখতে লাখো মানুষের ঢল বিজয় উদযাপনে মুসলিমদের রীতি জামায়াত স্বাধীনতাবিরোধী ছিল - মির্জা আব্বাস দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ৭১ এবং ২৪ এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজ শেষ হচ্ছে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: আজ (৩ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের সময়।

দু-দিন পর থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন ।

সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়র ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙ্গুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

জানা গেছে, এই কাজে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

অন্যদিকে ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। বাড়ি বাড়ি হালনাগাদে ১৯ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে

ক) ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
খ) জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
গ) নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)
ঘ) এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
ঙ) ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)

ভোটার হওয়ার সময় যে-সব বিষয়ে সতর্ক থাকতে হবে

ক) নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে
খ) জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে
গ) স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে
ঘ) কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না

এক সতর্কবার্তায় ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এফবিসিসিআই’র শোক

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এফবিসিসিআই’র শোক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে। উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক ফায়ার সার্ভিস ও আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২৬ জনের বেশি আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন

আরও পড়ুন
language Change