স্টাফ রিপোর্টার: লিফলেট বিতরণে বাধা দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে রবিবার রাতে এ ঘটনা ঘটেছে।
এসময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে হামলাকারীদের শান্ত করেন এবং আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন। সেখানে গিয়ে সাফায়েতকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাফায়েতকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ভাঙচুর করে তাদের গাড়ি। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়।
তবে এ বিষয়ে পুলিশ ও প্রতক্ষদর্শী কেউই মুখ খুলতে রাজি হননি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। এতে ১৭৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ অজ্ঞাতকে আসামি করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত