তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব

পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক: দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)।

বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া প্রতিযোগিতাগুলোর মাঝে বিপিএলের পর কেবল ডিপিএলেই সময় দিয়ে থাকেন। যে কারণে ক্রিকেটার ও ভক্তদের কাছে বাড়তি আগ্রহ রয়েছে ডিপিএল নিয়ে। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন।

এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে। দলের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দলবদল করেছেন জাতীয় দলের আরও কয়েকজন সাবেক-বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানও তীব্র রোষানলে পড়েন। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর বাইরেও ক্রিকেট সমর্থকদের একটি অংশ সাকিবকে যেন দেশে খেলার সুযোগ না দেওয়া হয় এই দাবিতে আন্দোলন করে আসছেন। যে কারণে মিরপুরে টেস্ট থেকে অবসর কিংবা বিপিএল কোথাও–ই আসা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে বিজিবি

দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে বিজিবি

মোঃ হাচান আল মামুনঃ পার্বত্য জনপদের দুর্গম এলাকায় শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে দীঘিনালা উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনিয়নের বাবুছড়া ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শীতের তীব্রতায় দুর্ভোগে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি। কর্মসূচির অংশ হিসেবে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র তত্ত্বাবধানে চিকিৎসক দল অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

আরও পড়ুন
language Change