তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যুক্তরাষ্ট্রে ট্রাম্প গোল্ড ভিসা চালু করল এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

প্রস্রাব চেপে রাখলেই বড় বিপদ

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্ক:

কাজের প্রয়োজনে রাস্তায় বের হলে বা কোনো কাজের চাপে অনেকেই প্রস্রাব আটকে রাখেন। কিন্তু এটি অভ্যাসে পরিণত হলেই বড় বিপদ হতে পারে! এতে মূত্রনালিতে উপস্থিত ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। ফলে দেখা দিতে পারে নানা সমস্যা।

মানবদেহের মূত্রথলির ধারণক্ষমতা খুবই কম জানিয়ে চিকিৎসকেরা বলছেন, একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মূত্রাশয়ে ২০০ মিলিলিটার পরিমাণ প্রস্রাব জমা হলেই ত্যাগ করার প্রয়োজন অনুভূত হয়। সুস্থ অবস্থায় মূত্রাশয় ৩৫০ থেকে ৫৫০ মিলিলিটার প্রস্রাব ধরে রাখতে সক্ষম। তবে মূত্রাশয় অধিক পরিমাণ প্রস্রাব ধরে রাখতে সক্ষম হলেও দীর্ঘ সময় তা ধরে রাখা শরীরের পক্ষে মোটেও ভালো নয়।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদন অনুযায়ী, প্রস্রাব ধরে রাখার অভ্যাস করলে মূত্রাশয়ের পেশি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। দেখা দিতে পারে আরও নানা সমস্যা।

দীর্ঘদিন ধরে এই অভ্যাস থেকে গেলে, সেখান থেকে ৩টি জটিল স্বাস্থ্য সমস্যা হতে পারে। কী ধরনের সমস্যা দেখা দিতে পারে জেনে রাখুন-

মূত্রনালি এবং থলির সংক্রমণ

দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রনালি এবং মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। চিকিৎসকদের মতে, প্রস্রাব আটকে রাখলে মূত্রথলির মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ গতিতে বাড়তে থাকে। এরপর মূত্রথলি, মূত্রনালি হয়ে সংক্রমণ কিডনি পর্যন্ত ছড়াতে খুব বেশি সময় লাগে না।

মূত্রথলির পেশি শিথিল হয়ে পড়ে

মূত্রাশয় অনেকটা বেলুনের মতো। সেখানে প্রস্রাব জমতে শুরু করলে তা আকারে বড় হয়ে ফুলতে শুরু করে। প্রস্রাব করলে সেটি আবার সঙ্কুচিত হয়ে যায়। ক্রমাগত প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় এমন পর্যায়ে পৌঁছোয়, তা আর স্বাভাবিক আকারে ফিরতে পারে না। সহজভাবে বললে পেশির সংকোচন এবং প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়। হাঁচি, কাশি বা ঝাঁকুনির কারণে মূত্রাশয়ে চাপ পড়লে প্রস্রাব বেরিয়ে আসতে পারে।

কিডনিতে পাথর জমতে পারে

প্রস্রাব আটকে রাখলেই সেখান থেকে বাড়ে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা। দীর্ঘক্ষণ প্রস্রাব না করলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে না, দেহের ভেতরেই জমতে শুরু করে। আর কিডনির ভেতরে বর্জ্য পদার্থ জমে কঠিন হয়ে যায়। কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা, সংক্রমণ কিংবা রক্তপাতের মতো গুরুতর সমস্যা শুরু হয়। পাথরগুলো খুব বড় হয়ে গেলে অপসারণের জন্য অস্ত্রোপচারও করাতে হতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেসব কারণে পরকীয়া প্রেমে আসক্ত হচ্ছে প্রবাসীর জীবনসঙ্গী

মোহাম্মদ মাসুদ। আগের দিনের রাজা বাদশাহর যুগ থেকে কল্প কাহিনীর মুখরোচক গল্প কিংবা বর্তমান যুগে পরকীয়া প্রেম শব্দটির সাথে কম বেশী সকলেই পরিচিত ।ঐতিহাসিক রাজতন্ত্রের আমলে রাজা কিংবা রানী পরকীয়া প্রেমের শিকার হয়েছেন ।এই ক্ষেত্রে রানীরা ছিলেন এগিয়ে। হাল আমলেও ঘরের স্ত্রীদের সংখ্যাই বেশী বলে প্রতিয়মান। পুরুষগণ যে খুব একটা পিছিয়ে তা কিন্তু নয় ।নারীদের পরকিয়া প্রেমে জড়িয়ে যাবার বিভিন্ন কারন থাকলেও পুরষদের বেলায় হিন্দি বা উর্দু ভাষার একটি প্রবাদ অনুপ্রেনার মূল বিষয়। প্রবাদ টি এ রকম “ঘরকা মুরগি ডাল বরাবর”। এ বিষয়ের উপর হিন্দিতে বেশ কয়েকটি ছবি হয়েছে এখন শুধু মাস্তি ছবিটির নাম মনে পড়ছে ।পুরুষদের বেলায় আমাদের দেশীয় একটি প্রচলিত কথা রয়েছে যেমন অন্যের বউ বেশি সুন্দরী। স্ত্রী দের বেলায় কোন প্রবাদ কিংবা কোন প্রচলিত কথা এখন মনে

আরও পড়ুন
language Change