তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্ক:

গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রোববার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে।

আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রবিবার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে গত বছর শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এতে নতুন করে যুক্ত হয় আরো ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে। আপত্তি শুনানি শেষে আগামীকাল ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসংগতিপূর্ণ জানিয়ে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর হালনাগাদ শেষে ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকার খসড়া প্রকাশ হওয়ার কথা ২০২৬ সালের জানুয়ারিতে। সে ক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা মার্চের দুই তারিখ প্রকাশ হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে নতুন ভোটারদের তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব আরো জানান, ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নেপালে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন জেকের উদ্দিন

নেপালে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন জেকের উদ্দিন

মো: তারেক হোসেন বাপ্পিঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২২ নভেম্বর ২০২৫ তারিখে হোটেল থামেল পার্কে “এশিয়ার বাণিজ্য ও পর্যটন শিল্পে উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে “নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এবং নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাইন সিং মাহার, নেপালি কংগ্রেসের শিক্ষা বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাগর পান্ডে, কাঠমান্ডু ইউনিভার্সিটির উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন তীর্থ রাজ খানিয়া, সাবেক উপাচার্য, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হন জেকের উদ্দিন সম্রাট, ডিরেক্টর, নিউজ অ্যান্ড ব্রডকাস্ট, মাই টিভি। পরিবেশ ও পশুসম্পদ রক্ষায় অবদানের জন্য সম্মাননা পান ডা. মো.

আরও পড়ুন
language Change