তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

অবসরের ঘোষণা সাকিবের

পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। শুধুমাত্র টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তবে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি। কিন্তু এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।

ভারতে আগামী ১০ মার্চ শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব।

ভারতের রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে। যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল, নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল।

এই লিগের অফিসিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত।

এর আগে গত বছর আওয়ামী লীগের প্রতীকে সংসদ সদস্য হওয়া সাকিব আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে বাংলাদেশ দলের ভারত সফরের সময় জানিয়েছিলেন, টি-টোয়েন্টি আর খেলবেন না। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন। তবে ম্যাচটি খেলতে দেশেই আসতে পারেননি তখন। পারেননি বিপিএলের জন্যও। এমনকি এ মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একটি দলে নাম নিবন্ধন করিয়েছিলেন, যদিও এক দিন পরই তা প্রত্যাহার করেন।

তবে লিজেন্ডস লিগে নাম লেখালেন সাকিব। এশিয়ান স্টারসের এক্স পোস্টে গতকাল রাতে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়। টুর্নামেন্টে সাকিবের দলের প্রথম ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ মোহাম্মদ শাহজাদ, আজগর আফগানদের আফগান পাঠানস। সাকিব ও তামিম মুখোমুখি হবেন ১২ মার্চ। বাংলা টাইগার্স স্কোয়াডে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা।

পাঁচ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল শ্রীলংকান লায়নস (তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা) ও ইন্ডিয়ান রয়্যালস (শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, আম্বাতি রাইডু)।

টুর্নামেন্টে দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে ১৮ মার্চ হবে ফাইনাল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তাপসের ঘনিষ্ঠ আরিফের নেতৃত্বে ইশরাকদের আন্দোলন

তাপসের ঘনিষ্ঠ আরিফের নেতৃত্বে ইশরাকদের আন্দোলন

স্টাফ রিপোর্টারঃ সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিলেন আরিফ চৌধুরী। তাপসের কাছ থেকে পদ-পদোন্নতি নেওয়া সেই আরিফ চৌধুরীই এখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে করা আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোল পাল্টে আরিফ এখন নগর ভবনে ‘ফ্যাসিবাদের দোসর’ শনাক্তের নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি গত ৪০ দিন ইশরাকের আন্দোলনে যেসব কর্মকর্তা-কর্মচারী যোগ দেননি তাদের ওপর চড়াও হচ্ছেন। গত দুদিন এসব কর্মকর্তা-কর্মচারীকে নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ইশরাকদের আন্দোলনের আরেক সমর্থক গ্রুপের সঙ্গে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আর

আরও পড়ুন
language Change