তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল

এবার ডালের বাজার স্থিতিশীল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রমজান মাসকে ঘিরে প্রতি বছরই সব কিছুর দাম ঊর্ধ্বমুখী থাকলেও এবার ডালের বাজার স্থিতিশীল। গত ৩ মাসের মধ্যে বাজারে ডালের দামের তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। তবে ছোলার ডাল আগামী সপ্তাহে কেজিতে ৫ টাকা বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।

রোববার (২ মার্চ) সকালে রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে দেখা গেছে, আজ খুচরা পর্যায়ে প্রতি কেজি মাসকলাইয়ের ডাল ২০০ টাকা, মুগ ডাল ১৭০ টাকা, দেশি মুসুরি ডাল ১৩৫ টাকা, খেসারির ডাল ১১৫ টাকা, ছোলার ডাল ১১৫ টাকা, ভারতীয় মুসুরি ডাল ১১০ টাকা, ছোলা ১১০ টাকা, ডাবলির ডাল ৭০ টাকা এবং অ্যাংকর ডাল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বুটের ডালের বেসন ১৪০ টাকা ও এংকার ডালের বেসন ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের দোকানিরা দাবি করেছেন, গত ৩ মাসের মধ্যে ডালের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

ক্রেতারা বলছেন, ডালের দাম কেজিতে ৫/১০ টাকা কখন কম-বেশি রাখে সেটা বুঝতেই পারি না।

বাজারে খেসারি ডাল কিনতে এসেছেন রাফি আহমেদ। দোকানিকে ডালের দাম জিজ্ঞেস করতেই উত্তর পেলেন ১১৫ টাকা। রাফি বললেন, ডালের দাম আবার বাড়লো কবে?

দোকানি জানান, আগে ১২০ টাকা কেজি ছিল, এখন ৫ টাকা কমে ১১৫ টাকা হয়েছে।

জানতে চাইলে রাফি আহমেদ বলেন, ডাল তো আর প্রতিদিন কেনা হয় না। ফলে দামটা মাথায় থাকে না। দোকানিরা কখন কেজি ৫/১০ টাকা কম বেশি রাখে, সেটা বুঝতেই পারি না।

তিনি বলেন, এবার ডালের বাজার স্বাভাবিক রয়েছে। তবে আগে থেকেই হয়ত দাম বাড়িয়ে এই পর্যায়ে আনা হয়েছে।

বাজারের মুদি দোকানি আল-আমিন বলেন, গত ৩ মাসের মধ্যে ডালের দামে কোনো পরিবর্তন আসেনি। ফলে রমজানে ডালের বাজার স্থিতিশীল। যা কম-বেশি হওয়ার, তা আগেই হয়েছে। এসব বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা পাইকারি বাজার থেকে যে দামে কিনি, তা হিসাব করে খুচরা বাজারে বিক্রি করি।

তিনি বলেন, ছোলার দাম বেড়েছে বলে পাইকারি বাজার থেকে জানতে পেরেছি। আমার স্টকের ছোলাগুলো এখন বর্তমান দামেই বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহে হয়ত ৫ টাকা বাড়তে পারে।

বাজারের অন্যান্য দোকানগুলোতেও একই দামে ডাল বিক্রি করতে দেখা গেছে।

এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের গতকাল ১ মার্চের তথ্য বলছে, বাজার প্রতি কেজি মসুর ডাল (বড় দানা) ১০৫-১১০ টাকা, মসুর ডাল (মাঝারি দানা) ১১০-১২০ টাকা, মসুর ডাল (ছোট দানা) ১৩০-১৪০ টাকা, মুগ ডাল ১৩০-১৮০ টাকা, এংকার ডাল ৬০-৮০ টাকা এবং ছোলা মানভেদে ১০৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসেও বাজারে একই দাম ছিল বলে সংস্থাটি জানিয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ

ডেস্ক রিপোর্ট: ব্যাংক হলিডে মঙ্গলবার (১ জুলাই)। অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকাবর্ষের জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ব্যাংক হলিডে কেন হয়? ৩০ জুন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। এ দিন সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধবার্ষিক ব্যালেন্স

আরও পড়ুন
language Change