তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা ১৮ আসনে বিএনপি’র প্রার্থী এস এম জাহাঙ্গীর এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা ইসলামিক বিধানে ধনসম্পদ ব্যবহার জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে জামায়াত আমিরের বিদায়ী সাক্ষাৎ পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা আটক আগুনে দগ্ধ হলেন শুভ গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় খুন হন সাম্য রাষ্ট্রপতির সাক্ষাত চেয়ে চিঠি দিয়েছে ইসি বিজিবির অভিযানে চকো প্লাস সিরাপ জব্দ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে আসছে জুবাইদা রহমান বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো চাল আমদানি পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক ডিএমপির গুরুত্বপূর্ণ ১৪ ডিসি ও ৫০ থানার ওসি রদবদল চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ঘর নির্মাণে বাধা, ৫ লাখ টাক চাঁদা দাবি বারবার ভূমিকম্পের কারণ জানা গেল জয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি প্রতীকের নিবন্ধন সনদ পেল এনসিপি বিআইডব্লিউটিএ’র নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ ঘোপালে অসহায় পরিবারের মাঝে পায়রার হুইল চেয়ার বিতরণ খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া চেয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ গণতন্ত্রের মা এভারকেয়ারে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ইমারত নির্মাণ আইন ভাঙতে সহযোগিতা করেন রাজউক ইমারত পরিদর্শক উজ্জ্বল বিজিবির অভিযানে বিশ কেজি গাঁজা জব্দ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা বিমানবন্দরে রপ্তানি কার্গো হতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জাল এমপিও শিক্ষক চিহ্নিত শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে চাই বিমানের সিপাহীর আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক বিজিবির অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ শিক্ষকদের কর্ম-বিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন টোল প্লাজার চেকপোষ্ট থেকে পিস্তল ও গুলিসহ আটক-১ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা বরিশালে ভুয়া চিকিৎসক আটক কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান

শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

এদিকে, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ নাঙ্গলকোটে সাবেক এমপির গণসংযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে নাঙ্গলকোটে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া। গতকাল শনিবার উপজেলার রায়কোট উত্তর ইউপির অলিপুর ও মাহিনী বাজার এলাকায় এসব কর্মসুচি পালন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী শাহআলম, মিয়া মোঃ ইদ্রিস, কাজী দেলোয়ার হোসেন, আবুল কালাম মেম্বার, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ ভূঁইয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব মোল্লা, সিনিয়র যুগা আহবায়ক শরীফ হাজারী, গাজী আজাদ, বিএনপি নেতা জাফর আহাম্মদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল আলী ও আব্দুর রহিম সহ উপজেলা নেতৃবৃন্দু। এমপি আব্দুর গফুর ভূঁইয়া মাহিনী বাজার এলাকায়

আরও পড়ুন
language Change